ক্রেতা আকর্ষণে উদ্দীপকে নিশি বেভারেজ-এর অনুসৃত কৌশলের যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: ক্রেতা আকর্ষণে 'নিশি বেভারেজ'-এর বাকিতে পণ্য বিক্রয় এর অনুসৃত কৌশলটি যৌক্তিক। বিক্রেতারা ক্রেতা আকর্ষণের জন্য বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা প্রদান করে থাকে। এধরনের সুবিধা ক্রেতাদের পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে অনুকূল ধারণা প্রদান করে। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে বাকিতে বিক্রয় একটি অন্যতম প্রধান কৌশল। 'নিশি বেভারেজ' একটি কোমল পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান। ভোক্তাদের দোরগোড়ায় পণ্য পৌঁছানোর জন্য দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির বিক্রয় শাখা রয়েছে। অনেক সময় প্রতিষ্ঠানটি ক্রেতাদের সুবিধার্থে বাকিতে পণ্য বিক্রয় করে থাকে। এতে প্রতিষ্ঠানটি ক্রেতা আকর্ষণে সমর্থ হয়।ক্রেতারা সবসময় নগদ অর্থে পণ্য ক্রয় করতে পারে না। তাই তারা মাঝে-মধ্যে বাকিতে পণ্য ক্রয় করতে আগ্রহী হয়। বাকিতে ক্রয়ের সুবিধা প্রদান করলে ক্রেতারা প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হয়। ক্রেতারা প্রয়োজনের সময় পণ্য ক্রয় করে পরবর্তীতে অর্থের ব্যবস্থা করে বাকি পরিশোধ করে। এটি ক্রেতা সন্তুষ্টি সৃষ্টি এবং স্থায়ী ক্রেতায় পরিণত করতে সহায়তা করে। 'নিশি বেভারেজ' উক্ত সুবিধাটি প্রদান করার কৌশল গ্রহণ করেছে, যা যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ক্রেতা আকর্ষণে উদ্দীপকে নিশি বেভারেজ-এর অনুসৃত কৌশলের যৌক্তিকতা মূল…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর