সানফ্লাওয়ার মিলস বিপণনের কোন কাজটি অনুসরণ করলে তার পণ্যসমূহ আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারবে? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: সান ফ্লাওয়ার মিলস বিপণনের মোড়কিকরণ ও বিজ্ঞাপন কাজ দুটি অনুসরণ করলে তাদের পণ্যসমূহ ক্রেতার কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারবে। মোড়কিকরণ পণ্যের গুণগত মান রক্ষা করে পণ্য ক্রয়ে ক্রেতাকে আকৃষ্ট করে। তেমনি বিজ্ঞাপন ক্রেতাকে পণ্য সম্পর্কে ধারণা প্রদানের মাধ্যমে ক্রয়ে উদ্বুদ্ধ করে। তাই পণ্য বাজারজাতকরণে প্রতিষ্ঠানের জন্য মোড়কিকরণ ও বিজ্ঞাপন উভয়ই সমান গুরুত্বপূর্ণ। 'সান ফ্লাওয়ার মিলস' আটা, ময়দা, সুজি উৎপাদন করে স্থানীয় বাজারে বিক্রয় করে। মান ভালো হওয়ার কারণে তাদের পণ্যের সুনাম বেশি।বর্তমানে প্রতিষ্ঠানটি পণ্যের গুণগত মান ঠিক রেখে সারাদেশে আকর্ষণীয়ভাবে পণ্য উৎপাদনের চিন্তা করছে। 'সান ফ্লাওয়ার মিলস'-এর পণ্যের মান অটুট রাখতে যথাযথ ও আকর্ষণীয় মোড়ক ব্যবহার করতে হবে। উন্নতমানের বস্তা ও প্যাকেট ব্যবহার করতে হবে। জাকজমকপূর্ণ প্যাকেট ক্রেতাদের পণ্য ক্রয়ে আকৃষ্ট করে। আবার, প্রতিষ্ঠানটি সারাদেশে পণ্য বিক্রয় করতে আগ্রহী তাই সারাদেশের ক্রেতাদের পণ্য সম্পর্কে ধারণা দিতে হবে। এক্ষেত্রে বিজ্ঞাপনের বিকল্প নেই। তাই 'সান ফ্লাওয়ার মিলস' কে মোড়কিকরণ ও বিজ্ঞাপনের কাজ দুটি যথাযথভাবে সম্পন্ন করতে হবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
সানফ্লাওয়ার মিলস বিপণনের কোন কাজটি অনুসরণ করলে তার পণ্যসমূহ আকর্ষণী…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর