রাজনৈতিক পরিবেশের প্রভবেই তার রপ্তানি কার্যক্রম বন্ধ হয়েছে- তুমি কি এ কথায় একমত? উদ্দীপকের আলোকে মতামত দাও।
উত্তর: 'রাজনৈতিক পরিবেশের কারণে মি. ফারুকের রপ্তানি কার্যক্রম বন্ধ হয়েছে'- আমি এ কথার সাথে একমত। রাজনৈতিক পরিবেশ বলতে সরকারি নিয়ম-নীতি, আইন-কানুন, সরকারি সংস্থা ও সামাজিক স্বার্থ সংরক্ষণকারী এবং বিভিন্নভাবে প্রভাব বিস্তারকারী জনগোষ্ঠীর সমষ্টিকে বোঝায়। রাজনৈতিক পরিবেশ অনুকূলে থাকলে প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন, আমদানি, রপ্তানি ইত্যাদি কার্যক্রম সফলভাবে পরিচালনা করা যায়। অন্যদিকে, রাজনৈতিক পরিবেশ প্রতিকূল হলে প্রতিষ্ঠানের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। মি. ফারুক খুলনায় চিংড়ি উৎপাদন করেন। বিদেশে চাহিদা থাকায় তিনি হিমায়িত চিংড়ি ও সামুদ্রিক মাছ রপ্তানি করে প্রচুর আয় করেন। সম্প্রতি সরকারি আইন ও নীতি ভঙ্গ করায় রপ্তানি উন্নয়ন ব্যুরো তার রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়েছে। প্রত্যেক উৎপাদক, আমদানি ও রপ্তানিকারী প্রতিষ্ঠানকে সরকারি নিয়মনীতি, আইন-কানুন মেনে চলতে হয়। সরকার কর্তৃক নির্ধারিত এসব আইন-কানুন হলো রাজনৈতিক পরিবেশের উপাদান। মি. ফারুক চিংড়ি ও সামুদ্রিক মাছ রপ্তানির ক্ষেত্রে সরকারি আইন ও নীতি ভঙ্গ করেছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। তাই রাজনৈতিক পরিবেশের কারণেই মি. ফারুকের রপ্তানি কার্যক্রম বন্ধ হয়েছে বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
রাজনৈতিক পরিবেশের প্রভবেই তার রপ্তানি কার্যক্রম বন্ধ হয়েছে- তুমি কি…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর