তুমি কি মনে কর বিক্রি বাড়াতে জনাব আজিজ যে বিপণন মিশ্রনের উপাদানটিকে বেছে নিয়েছেন তা যুক্তিযুক্ত? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: বিক্রয় বৃদ্ধির জন্য জনাব আজিজ বিপণন মিশ্রণের 'প্রসার' উপাদানটিকে বেছে নিয়েছেন, যা যুক্তিযুক্ত বলে আমি মনে করি। পণ্যের বিক্রয় বৃদ্ধির যাবতীয় কৌশলই হলো প্রসার। প্রসার ক্রেতাকে পণ্য সম্পর্কে ধারণা প্রদান করে পণ্য ক্রয়ে আগ্রহী করে তোলে। বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার গণসংযোগ ইত্যাদি হলো প্রসারমূলক কার্যক্রম। জনাব আজিজ একটি সিরামিক কারখানার মালিক। তিনি প্লেট, গামলা, মগ, কাপ, ফুলদানি ইত্যাদি তৈরি করেন। বিভিন্ন দোকানে এসব পণ্য বিক্রয় করা হয়। বিক্রয় বৃদ্ধি ও ক্রেতাদের পণ্য ক্রয়ে আগ্রহী করার জন্য তিনি রেডিও, টেলিভিশন এবং পত্র-পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকেন। জনাব আজিজ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করায় সাধারণ জনগণ তার পণ্য সম্পর্কে জানতে পারবে। সম্ভাব্য ক্রেতারা পণ্য ক্রয়ে আগ্রহী হবে। এতে তার উৎপাদিত পণ্যের বিক্রয় ও মুনাফা বৃদ্ধির সম্ভাবনা বাড়বে। বাজারে তার সিরামিক প্রতিষ্ঠানটির ব্র্যান্ড প্রতিষ্ঠিত হবে। তাই বিক্রয় বৃদ্ধির জন্য জনাব আজিজের বিপণন মিশ্রণের 'প্রসার' উপাদানটি যুক্তিযুক্ত বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
তুমি কি মনে কর বিক্রি বাড়াতে জনাব আজিজ যে বিপণন মিশ্রনের উপাদানটিকে…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর