মি. সুমন মোবাইল কেনার ক্ষেত্রে প্রত্যক্ষ বিপণনের কোন কৌশলটি ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: মি. সুমন মোবাইল ক্রয়ের ক্ষেত্রে প্রত্যক্ষ বিপণনের অনলাইন বিপণন কৌশলটি ব্যবহার করেছেন। অনলাইন বিপণন হলো ইন্টারনেটভিত্তিক ক্রয়-বিক্রয় প্রক্রিয়া। ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি ছাড়াই দ্রুত পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়ের সুবিধা অনলাইন বিপণনের মাধ্যমে পাওয়া যায়। তবে অনলাইন বিপণনে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা অনেক সময় ক্রেতা অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায়। মি. সুমনের একটি মোবাইল ফোন প্রয়োজন। তিনি 'টাইগার ডটকম'-এর ওয়েব পেইজে গিয়ে যাবতীয় তথ্য পর্যালোচনা করেন। তার একটি ওয়ালটন মোবাইল পছন্দ হয় এবং ক্রয়ের অর্ডার দেন। এখানে তাকে সরাসরি শোরুমে উপস্থিত হতে হয়নি। ইন্টারনেট ব্যবহার করে তিনি দ্রুত যাবতীয় তথ্য যাচাই করতে পেরেছেন। এ সুবিধা শুধু অনলাইন বিপণনেই পাওয়া যায়। মি. সুমন উপযুক্ত সুবিধাসমূহ পেয়েছেন বলে স্বাভাবিকভাবেই বলা যায় তিনি অনলাইন বিপণন কৌশলটি ব্যবহার করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মি. সুমন মোবাইল কেনার ক্ষেত্রে প্রত্যক্ষ বিপণনের কোন কৌশলটি ব্যবহার…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর