"ঢাকা ফার্নিচার" এর বিক্রয়কর্মীর গুণাবলি "শিক্ষালব্দ না জন্মগত"? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: 'ঢাকা ফার্নিচার'-এর বিক্রয়কর্মীর গুণাবলি শিক্ষালব্ধ (অর্জিত) ও জন্মগত উভয়ই। বিক্রয়কর্মী কিছু গুণাবলি জন্মগতভাবেই পেয়ে থাকে। যেমন: সুদর্শন চেহারা, হাসি, স্বাস্থ্য, শ্রবণশক্তি ইত্যাদি। এগুলো শিখানো যায় না। আবার, বিক্রয়কর্মীরা বিক্রয় কৌশল, বিক্রয় নীতি, পণ্যসংক্রান্ত জ্ঞান জন্মগতভাবে পায় না। শিক্ষালাভের মাধ্যমে তারা এসব জ্ঞান অর্জন করে। 'ঢাকা ফার্নিচার' একটি আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জনাব মারুফকে বিক্রয়কর্মী হিসেবে নিয়োগ দেয়। জনাব মারুফের স্বাস্থ্য ভালো এবং চেহারা সুন্দর। নিয়োগের পর তাকে বিক্রয় কাজে পারদর্শী করার জন্য প্রশিক্ষণ দেয়া হয়। জনাব মারুফ উত্তম স্বাস্থ্য এবং সুদর্শন চেহারার অধিকারী, যা কেউ শিক্ষার মাধ্যমে অর্জন করতে পারে না। জন্মগতভাবেই তিনি এসব গুণাবলি পেয়েছেন। আবার কিছু গুণাবলি (যেমন: কর্মদক্ষতা, বিক্রয় বাড়ানোর কৌশল প্রভৃতি) রয়েছে যা জনাব মারুফকে প্রশিক্ষণের মাধ্যমে শিখতে হয়েছে। তাই বলা যায়, জনাব মারুফের গুণাবলি শিক্ষালব্ধ (অর্জিত) ও জন্মগত উভয়ই।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"ঢাকা ফার্নিচার" এর বিক্রয়কর্মীর গুণাবলি "শিক্ষালব্দ না জন্মগত"? উত…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর