উদ্দীপকের "মিতালী স্টোর" এর পরিবেশবান্ধব পদক্ষেপ গ্রহণ ব্যবসায়ে দীর্ঘমেয়াদি টিকে থাকার সহায়ক-বিশ্লেষণ করো।
উত্তর: 'মিতালী স্টোর' এর পরিবেশবান্ধব পদক্ষেপ গ্রহণ ব্যবসায়ে দীর্ঘমেয়াদে টিকে থাকার সহায়ক'-উক্তিটি যথার্থ। গ্রিন মার্কেটিং-এ পণ্য বিপণনের ক্ষেত্রে পরিবেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হয়। পরিবেশসচেতন ক্রেতারা গ্রিন মার্কেটিং অনুসরণকারী প্রতিষ্ঠানের পণ্য ক্রয়ে আগ্রহী হয় এবং আনুগত্য প্রকাশ করে। 'মিতালী স্টোর' একটি ডিপার্টমেন্ট স্টোর। পরিবেশের ক্ষতি হয় এমন পণ্য এখানে বিক্রয় করা হয় না। প্রতিষ্ঠানটি পরিবেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে থাকে। তাই 'মিতালী স্টোর' এর পণ্যের মোড়কিকরণের ক্ষেত্রে পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করে। বর্তমান ক্রেতারা পরিবেশসচেতন। পরিবেশের ক্ষতি হয়, এমন পণ্য উৎপাদন ও বিপণন তারা উৎপাদককে নিরুৎসাহিত করে। 'মিতালী স্টোর' পরিবেশবান্ধব মোড়ক ব্যবহার করে। এতে সচেতন ক্রেতারা পণ্য ক্রয়ে আগ্রহী হয় এবং আনুগত্য প্রকাশ করে। তাছাড়া বর্তমানে সরকার পরিবেশবান্ধব পণ্য উৎপাদন ও বিপণনে পৃষ্ঠপোষকতা করছে। উপর্যুক্ত সুবিধাসমূহ 'মিতালী স্টোর'কে দীর্ঘমেয়াদে টিকে থাকতে সহায়তা করবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের "মিতালী স্টোর" এর পরিবেশবান্ধব পদক্ষেপ গ্রহণ ব্যবসায়ে দীর…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর