মি. সুমনের দুশ্চিন্তা-লাঘবের কৌশলটি কতটুকু যৌক্তিক? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: মি. সুমনের দুশ্চিন্তা লাঘবের জন্য সরাসরি ক্রয়ের কৌশলটি যৌক্তিক। প্রযুক্তির উৎকর্ষের এ যুগে অনলাইন বিপণন পণ্য ক্রয়-বিক্রয় কার্যক্রমকে সহজ ও গতিশীল করেছে। সময়, শ্রম ও অর্থ সাশ্রয় করে অনলাইন বিপণন ক্রেতা সন্তুষ্টি সৃষ্টি করলেও ক্রেতাদের সচেতনতার অভাবে অনেক সময় অনলাইন বিপণনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। মি. সুমন 'টাইগার ডটকম'-এর ওয়েব পেইজ-এ ঢুকে মোবাইল সম্পর্কিত যাবতীয় তথ্য যাচাই-বাছাই করেন। ওয়ালটন ব্র্যান্ডের একটি মোবাইল তার পছন্দ হয় এবং তিনি অর্ডার প্রদান করেন। কিন্তু মান নিয়ে তার দুশ্চিন্তা থেকে যায়। সরাসরি ক্রয় করতে পারলে তার দুশ্চিন্তা থাকত না বলে তার ধারণা। ওয়ালটন একটি স্বনামধন্য ব্র্যান্ড। শোরুমে বিক্রয়ের পাশাপাশি প্রতিষ্ঠানটি অনলাইনে মোবাইল বিক্রয় করে। স্বনামধন্য ব্রান্ড হলেও ক্রেতাদের অসচেতনতার কারণে অনেক ক্রেতাই অনলাইনে ক্রয় অর্ডার দিয়ে দুশ্চিন্তায় ভোগে। কারণ মাঝে মাঝে অনলাইনে পণ্যের অর্ডার করলে ক্রেতা তার পছন্দনীয় পণ্যটি পান না। কিছু পণ্যের মান ক্রেতার প্রত্যাশার চেয়ে খারাপ হয়। সরাসরি ক্রয় করলে ক্রেতা তার পছন্দের পণ্যটি বেছে নিতে পারে। তাই অসন্তুষ্টি এবং দুশ্চিন্তা লাঘবের জন্য মি. সুমনের সরাসরি ক্রয়ের সিদ্ধান্তটি কিছুটা হলেও যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মি. সুমনের দুশ্চিন্তা-লাঘবের কৌশলটি কতটুকু যৌক্তিক? উদ্দীপকের আলোকে…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর