উদ্দীপকের "মিতালী স্টোর' কোন ধরনের বৃহদায়তন খুচরা ব্যবসায়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'মিতালী স্টোর' একটি ডিপার্টমেন্ট স্টোর। ডিপার্টমেন্ট স্টোর একটি বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। এটি একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠান, যা বৈচিত্র্যময় পণ্যসামগ্রী বিক্রয় করে থাকে। এটি সাধারণত কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। 'মিতালী স্টোর' একই দালানে অবস্থিত একটি বিপণি। বিপণিটি একই মালিকানা ও ব্যবস্থাপনায় পরিচালিত হয়। তাছাড়া প্রতিষ্ঠানটিতে পৃথক পৃথক বিভাগ রয়েছে। এ সব বিভাগে বিভিন্ন ধরনের পণ্য বিক্রয় করা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানটি ডিপার্টমেন্ট স্টোরের সব বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, 'মিতালী স্টোর' একটি ডিপার্টমেন্ট স্টোর।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের "মিতালী স্টোর' কোন ধরনের বৃহদায়তন খুচরা ব্যবসায়ের অন্তর্ভ…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর