বৃহদায়তন ব্যবসায়ীদের সাথে ভোক্তাদের সরাসরি সম্পর্ক গড়ে না উঠার কারণ কী? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: বৃহদায়তন ব্যবসায়ীদের সাথে ভোক্তাদের সরাসরি সম্পর্ক গড়ে না ওঠার কারণ যোগাযোগের অভাব। বৃহদায়তন ব্যবসায়ীরা অধিক পরিমাণে পণ্য উৎপাদন ও বিপণন করে। বাজার বড় হওয়ায় তারা মধ্যস্থব্যবসায়ীদের সহায়তা গ্রহণ করে ভোক্তাদের কাছে পণ্য সরবরাহ করে। এতে বৃহৎ জনগোষ্ঠীকে পণ্য বা সেবা প্রদান করা সম্ভব হলেও ভোক্তাদের সাথে সরাসরি সম্পর্ক গড়ে ওঠে না। কলেজের পাশে একটি সুবিধা স্টোর রয়েছে। স্টোরটির মালিক শহরের বড় দোকান থেকে অধিক পরিমাণে পণ্য এনে চূড়ান্ত ব্যবহারকারীদের কাছে বিক্রয় করেন। ফলে তাদের সাথে চূড়ান্ত ভোক্তাদের প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু উৎপাদনকারীদের পক্ষে ভোক্তাদের সাথে এধরনের সম্পর্ক স্থাপন সম্ভব হয় না। বড় বড় শিল্পপ্রতিষ্ঠান একসাথে প্রচুর পণ্য উৎপাদন করে। কিন্তু তাদের পক্ষে প্রত্যেক ভোক্তার কাছে সরাসরি বিক্রয় করা সম্ভব হয় না। তাই পাইকার ও খুচরা ব্যবসায়ীদের সহায়তা নিয়ে তাদেরকে ভোক্তাদের কাছে পণ্য সরবরাহ করতে হয়। চূড়ান্ত ভোক্তাদের সাথে বৃহদায়তন ব্যবসায়ীদের সংযোগ না থাকায় প্রত্যক্ষ সম্পর্ক গড়ে ওঠে না। তাই বলা যায়, যোগাযোগের অভাবে বৃহদায়তন ব্যবসায়ীদের সাথে ভোক্তাদের সম্পর্ক গড়ে ওঠে না।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বৃহদায়তন ব্যবসায়ীদের সাথে ভোক্তাদের সরাসরি সম্পর্ক গড়ে না উঠার কারণ…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর