উদ্দীপকের দোকানটি কোন ধরনের খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দোকানটি 'সুবিধা স্টোর' খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। সুবিধা স্টোর সাধারণত সীমিত সারির পণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করে। নিত্যপ্রয়োজনীয় পণ্য সম্ভার সরাসরি ভোক্তাদের কাছে স্বল্প পরিমাণে বিক্রয় করা সুবিধা স্টোরের কাজ। সাধারণত আবাসিক এলাকা, স্কুল-কলেজের পাশে বা জনবহুল স্থানে সুবিধা স্টোর স্থাপন করা হয়। উদ্দীপকে কলেজের পাশে একটি দোকানের কথা বলা হয়েছে। দোকানটিতে কাগজ, কলম, বই, খাতা ইত্যাদি বিক্রয় করা হয়। দোকানটিতে শহর থেকে বেশি পরিমাণে পণ্য ক্রয় করে চূড়ান্ত ব্যবহারকারীর কাছে অল্প পরিমাণে বিক্রয় করা হয়। এসব পণ্যের ক্রেতা হলো কলেজের শিক্ষার্থীরা। মূলত তাদের কেন্দ্রই করে দোকানটি স্থাপিত হয়েছে। অর্থাৎ কলেজের শিক্ষার্থীদের সুবিধার জন্য দোকানটি স্থাপন করা হয়েছে। এটি সুবিধা স্টোরের সব বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, কলেজের পাশের দোকানটি 'সুবিধা স্টোর' শ্রেণির খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের দোকানটি কোন ধরনের খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর