"উপযুক্ত বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনে সমস্যাই "নূরানী কনফেকশনারীর" ব্যর্থতার মূল কারণ, তুমি কি এ বিষয়ের সাথে একমত? যুক্তি দাও।
উত্তর: উপযুক্ত বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনে সমস্যাই 'নূরানী কনফেকশনারির' ব্যর্থতার মূল কারণ বলে আমি মনে করি। পণ্যের ধরন, বাজার এবং ক্রেতাভেদে ভিন্ন ভিন্ন বিজ্ঞাপন মাধ্যম নির্বাচন করতে হয়। সঠিক বিজ্ঞাপন মাধ্যম নির্বাচন না করলে প্রতিষ্ঠানের অর্থের অপচয় ঘটে এবং আশানুরূপ ফলাফল পাওয়া যায় না। পঞ্চগড়ের 'নূরানী কনফেকশনারি' কেক, মিষ্টি, সেমাই, পাউরুটি, লাচ্ছা ইত্যাদি উৎপাদন করে। বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠানটি সংবাদপত্র ব্যবহার করে। কিন্তু বিজ্ঞাপনে অর্থ ব্যয় করার পরেও প্রতিষ্ঠানটি বিক্রয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। তাই প্রতিষ্ঠানটি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। সংবাদপত্র সাধারণত শিক্ষিত এবং আর্থিকভাবে সচ্ছল জনসাধারণ পাঠ করে। তাই 'নূরানী কনফেকশনারি' সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান করলে শুধু যারা সংবাদপত্র পাঠ করে তাদের কাছেই পৌঁছায়। ফলে বিশাল এক জনগোষ্ঠী সংবাদপত্রে প্রচারিত বিজ্ঞাপন দেখতে পারে না। প্রতিষ্ঠানটি যদি টেলিভিশনে বিজ্ঞাপন প্রদান করত তাহলে সব শ্রেণির মানুষের কাছে পণ্য সম্পকির্ত তথ্য পৌঁছাত। এতে প্রতিষ্ঠানের সফল হওয়ার সম্ভাবনা বাড়ত। তাই বলা যায়, উপযুক্ত বিজ্ঞাপন মাধ্যম নির্বাচন করতে না পারাই 'নূরানী কনফেকশনারির, ব্যর্থতার মূল কারণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"উপযুক্ত বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনে সমস্যাই "নূরানী কনফেকশনারীর" ব্য…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর