"বিক্রয় প্রসার হলো স্বল্পমেয়াদি প্রণোদনামূলক কার্যক্রম" ব্যাখ্যা করো।
উত্তর: বিক্রয় প্রসার হলো পণ্যের বিক্রয় বাড়ানোর জন্য গৃহীত স্বল্পমেয়াদি পদক্ষেপ বা বিশেষ কার্যক্রম। পণ্য বিপণনের একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো বিক্রয় প্রসার। প্রতিষ্ঠানে পণ্য বিক্রয় বাড়াতে 'বিক্রয় প্রসার' কৌশল ইতিবাচক ভূমিকা রাখে। মূল্য হ্রাস, মেলায় অংশগ্রহণ, কমিশন প্রদান, বিনামূল্যে পণ্য বিতরণ, একটি কিনলে আরেকটি ফ্রি ইত্যাদি কৌশল স্বল্পমেয়াদে বিক্রয় বাড়াতে সহায়তা করে, যা বিক্রয় প্রসারের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, বিক্রয় প্রসার স্বল্পমেয়াদি প্রণোদনামূলক কার্যক্রম।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"বিক্রয় প্রসার হলো স্বল্পমেয়াদি প্রণোদনামূলক কার্যক্রম" ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর