"পণ্য বিপণনে প্রতিনিধিদের ঝুঁকি কম"- ব্যাখ্যা করো।
উত্তর: পণ্যের মালিকানা গ্রহণ করে না বলেই পণ্য বিপণনে প্রতিনিধিদের (Agent) ঝুঁকি কম থাকে। প্রতিনিধিরা পণ্য বিপণনে মধ্যস্থব্যবসায়ীর ভূমিকা পালন করে। তারা ভোক্তাদের কাছে পণ্য পৌঁছাতে সহায়তা করে। তারা নিজ নামে ব্যবসায় করে না। কমিশনের বিনিময়ে অন্য ব্যবসায়ীদের প্রতিনিধি হিসেবে তারা পণ্য বিক্রয় করে। তারা সাধারণত নিজস্ব মূলধনে পণ্য ক্রয় করে না এবং পণ্যের মালিকানাও গ্রহণ করে না। এইজন্য প্রতিনিধিদের কাজে ঝুঁকি কম থাকে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"পণ্য বিপণনে প্রতিনিধিদের ঝুঁকি কম"- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর