উদ্দীপকে জনাব সুমন কোন ধরনের ব্যবসায়ী? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব সুমন একজন পাইকারি ব্যবসায়ী। পাইকারি ব্যবসায়ীরা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে উৎপাদকের কাছ থেকে পণ্য ক্রয় করে। এরা সাধারণত ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে না, শুধু খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রয় করে। জনাব সুমনের ঢাকার নিউমার্কেটে একটি ফলের দোকান আছে। তিনি দেশের বিভিন্ন স্থান হতে ফল সংগ্রহ করেন। অতঃপর শহরের বিভিন্ন এলাকার ফল ব্যবসায়ীর চাহিদা অনুসারে ছোট ছোট লটে ফল ভাগ করে তা বিক্রয় করেন। এসব ফল ব্যবসায়ী সবাই খুচরা ব্যবসায়ী। এক্ষেত্রে জনাব সুমনকে অধিক পরিমাণে ফল ক্রয় করতে হয়। অতঃপর তা খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করতে হয়। এসব বৈশিষ্ট্য পাইকারি ব্যবসায়ীকেই নির্দেশ করে। তাই বলা যায়, জনাব সুমন একজন পাইকারি ব্যবসায়ী।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব সুমন কোন ধরনের ব্যবসায়ী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর