উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের নেওয়া বিপণন প্রসার কৌশলের যৌক্তিকতা মূল্যায়ণ করো।
উত্তর: শতাব্দী রিয়েল এস্টেট কোম্পানির গৃহীত বিক্রয় প্রসার কৌশলটি যৌক্তিক। বিক্রয় প্রসার হচ্ছে বিক্রয় বৃদ্ধির জন্য স্বল্পকালীন উদ্দীপনা। এটি একটি অনিয়মিত প্রক্রিয়া। পণ্য বা সেবার বিক্রয় দ্রুত বৃদ্ধির জন্যই এ কৌশল ব্যবহৃত হয়। সাভারে শতাব্দী রিয়েল এস্টেট কোম্পানির একটি আবাসন প্রকল্প রয়েছে। টেলিভিশন বা সংবাদপত্রে এটি প্রায়ই এ প্রকল্পের বিজ্ঞাপন দেয়। সম্প্রতি বর্ষবরণ উপলক্ষে এটি প্লট বুকিং-এর ওপর নগদ ৫% ছাড় ও একটি ল্যাপটপ প্রদানের সিদ্ধান্ত নেয়। শতাব্দী রিয়েল এস্টেট কোম্পানি বিক্রয় প্রসার কৌশলটি গ্রহণ করেছে। এ স্বল্পকালীন প্রচেষ্টার ফলে প্রতিষ্ঠানটির বিক্রয় অন্য যেকোনো সময়ের থেকে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া প্রতিষ্ঠানটি সম্পর্কেও ক্রেতাদের মনে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। কেননা এখন ক্রেতারা কম দামে প্লট ক্রয় করতে পারছে। অন্যদিকে প্রতিষ্ঠানের প্লটের চাহিদা ও বিক্রয় উভয়ই বৃদ্ধি পেয়েছে। এতে মুনাফাও বৃদ্ধি পেয়েছে। তাছাড়া প্রতিষ্ঠানটির বাজার সম্প্রসারিত হয়েছে। ক্রেতাদের প্রতিষ্ঠানটির প্রতি আস্থা সৃষ্টি হয়েছে। ফলে এ ক্রেতারাই নতুন ক্রেতা সৃষ্টিতে সহায়তা করবে। এ বিষয়গুলো বিবেচনা করলে বলা যায়, বিক্রয় প্রসার কৌশলটি গ্রহণ করা প্রতিষ্ঠানটির জন্য যৌক্তিক ছিল।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের নেওয়া বিপণন প্রসার কৌশলের যৌক্তিকতা মূ…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর