উদ্দীপকে "পূর্বাশা খাদি বিতানের" কোন বৈচিত্রের কারণে সারাদেশ প্রতিষ্ঠানটির সুনাম বাড়ছে? তোমার মতামত দাও।
উত্তর: 'পূর্বাশা খাদি বিতান' পণ্যের গুণে ও মানে সামঞ্জস্য বজায় রাখার কারণেই সারাদেশে এ প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়ে সফলতা লাভের জন্য পণ্যমান খুবই গুরুত্বপূর্ণ। আর এ মানে ধারাবাহিকতা ধরে রাখাটা আরও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে প্রতিষ্ঠানকে পণ্যের ডিজাইন, রং, মূল্য ও টেকসই হওয়ার ব্যাপারে নজর দিতে হয়। তাছাড়া ক্রেতারা সর্বদা মানসম্পন্ন পণ্য আশা করে, যা ব্যবসায়ের সাফল্যের জন্য আবশ্যক। 'পূর্বাশা খাদি বিতান' কুমিল্লার বিখ্যাত খাদি শিল্পের একটি দোকান। এখানে বিভিন্ন ডিজাইনের শাড়ি, জামা, পাঞ্জাবি, থ্রি-পিস ও চাদর বিক্রয় করা হয়। এটি মূলত একটি পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান। এ দোকানের পণ্যের ডিজাইন, রং, মূল্য ও টেকসই হওয়ায় ক্রেতারা খুবই সন্তুষ্ট। দিন দিন প্রতিষ্ঠানটির সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ছে। ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতাই সুনামের প্রতিষ্ঠাতা। এক্ষেত্রে পূর্বাশা খাদি বিতান একটি যথার্থ উদাহরণ। প্রতিষ্ঠানটির যাত্রাপথে তারা প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে। এজন্য তারা পণ্যের মান ও গুণাগুণ উন্নত করেছে। ক্রেতার বুচির সাথে সামঞ্জস্য রেখে পোশাক ডিজাইনে এনেছে বৈচিত্র্য। মূল্যের ব্যাপারেও তাদের ছিল সতর্ক অবস্থান। তাছাড়া ক্রেতারা যাতে পণ্যটি অনেক দিন ব্যবহার করতে পারে, সে দিকেও প্রতিষ্ঠানটি নজর রেখেছে। তাই ক্রেতা সন্তুষ্টি সৃষ্টি হয়েছে এবং সারা দেশে প্রতিষ্ঠানটির সুনামও বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায়, পণ্য মানে ধারাবাহিকতাই সারাদেশে প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধির কারণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে "পূর্বাশা খাদি বিতানের" কোন বৈচিত্রের কারণে সারাদেশ প্রতিষ…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর