"বিক্রি বাড়াতে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য জনাব শামীমের কৌশলটি যথার্থ" উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: বিক্রয় বৃদ্ধিতে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য জনাব শামীমের বিজ্ঞাপন দেয়ার কাজটি যথার্থ হয়েছে। বিজ্ঞাপন হচ্ছে সম্ভাব্য ক্রেতাদের নিকট পণ্য সংক্রান্ত তথ্য পৌঁছে দেয়ার একটি মাধ্যম। বিজ্ঞাপন মাধ্যম উৎপাদকের সাথে ভোক্তার দূরত্ব হ্রাস করে। জনাব শামীম একটি স্টিল ও প্লাস্টিক কারখানার মালিক। তার ফ্যাক্টরিতে বিভিন্ন পণ্য যেমন: চেয়ার, টেবিল, আলমারি প্রভৃতি উৎপাদন করে তিনি তা বিভিন্ন দোকানে বিক্রয় করেন। বিক্রয় বৃদ্ধি ও ক্রেতাদের আকৃষ্ট করার জন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম, রেডিও, টেলিভিশন, পত্রিকা, বিলবোর্ডসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকেন। জনাব শামীমের বিজ্ঞাপন প্রদানের কারণে তার পণ্যের বর্তমান ক্রেতা ছাড়াও সম্ভাব্য ক্রেতাগণও তার পণ্য সম্পর্কে জানতে পারবে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেয়ায় অধিক সংখ্যক ক্রেতার নিকট তার পণ্যের বিজ্ঞাপনটি পৌঁছাবে। ফলে তার পণ্যের বাজার আরও বিস্তৃত হবে। তাছাড়া উৎপাদক জনাব শামীম এবং ভোক্তাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। এমনকি অনেক ভোক্তা জনাব শামীমকে অর্ডারও প্রদান করবে। এতে তার মুনাফা বৃদ্ধির সম্ভাবনা বাড়বে এবং ব্যবসায় সম্প্রসারণ করাও সহজ হবে। সামগ্রিকভাবে তার বিক্রয় পূর্বের তুলনায় বৃদ্ধি পেতে পারে। তাই বলা যায়, জনাব শামীমের বিজ্ঞাপন প্রদানের সিদ্ধান্তটি যৌক্তিক হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"বিক্রি বাড়াতে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য জনাব শামীমের কৌশলটি যথার্…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর