উদ্দীপকে জনাব শামীমের প্রতিষ্ঠানটি কোন বাজারের আওতাভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব শামীমের প্রতিষ্ঠানটি শিল্প বাজারের আওতাভুক্ত। উৎপাদক পুনঃব্যবহারকারী বা পুনঃবিক্রেতাদের নিয়ে শিল্প বাজার গঠিত হয়। এ বাজারে পণ্য বা সেবা ক্রয়ের ধরন হলো 'প্রাতিষ্ঠানিক'। জনাব শামীম একটি স্টিল ও প্লাস্টিক কারখানার মালিক। তার ফ্যাক্টরিতে চেয়ার, টেবিল, আলমারিসহ নানান জিনিসপত্র উৎপাদন করা হয়। অতঃপর তিনি তা বিভিন্ন খুচরা দোকানে বিক্রয় করেন। এসব জিনিসপত্র তৈরি করার জন্য তাকে স্টিল ও প্লাস্টিক ক্রয় করতে হয়। অতঃপর এগুলো প্রক্রিয়াকরণ করে তিনি টেবিল, চেয়ার, আলমারিসহ নানান দ্রব্যাদি তৈরি করেন। অতঃপর এ দ্রব্যটি তিনি সমাজে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন। অর্থাৎ তিনি একজন উৎপাদক এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে নতুন পণ্য উৎপাদনের জন্য তিনি কাঁচামাল ক্রয় করেন। সুতরাং জনাব শামীমের ব্যবসায় প্রতিষ্ঠানটি শিল্প বা ব্যবসায় বাজারের আওতাভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব শামীমের প্রতিষ্ঠানটি কোন বাজারের আওতাভুক্ত? ব্যাখ্যা …
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর