'পলাশ ইলেকট্রনিক্স' এর ব্যবসায় পরিবর্তনের সিদ্ধান্ত কতটুকু যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? উদ্দীপকের আলোকে মতামত দাও।
উত্তর: পলাশ ইলেকট্রনিকস-এর পণ্য পতন স্তরে অবস্থান করায় প্রতিষ্ঠানটির ব্যবসায় পরিবর্তনের সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক। পণ্য পতন স্তরে পৌছালে সেক্ষেত্রে ব্যবসায় পরিবর্তন কিংবা পণ্য উন্নয়ন করাটাই যুক্তিযুক্ত। তবে ব্যবসায়ের ধরন পরিবর্তনের মাধ্যমে অন্য ব্যবসায় শুরু করলে পূর্ব অভিজ্ঞতার কারণে উদ্যোক্তা সবসময় সতর্ক থাকে। পলাশ ইলেকট্রনিকস 2G মোবাইল বিপণনে বর্তমানে সমস্যার সম্মুখীন হচ্ছে। কেননা বাজারে 3G ও 4G সমৃদ্ধ মোবাইলের জয়লাভ ঘটেছে। এ কারণে স্বাভাবিকভাবেই তার প্রতিষ্ঠান প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে। তাই সে ভবিষ্যৎ ক্ষতির কথা চিন্তা করে ২০% ডিসকাউন্ট দিয়ে বিক্রয় বৃদ্ধির চেষ্টা করছেন এবং ভবিষ্যতে ব্যবসায় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। প্রযুক্তিগত পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে চলাটা ইলেকট্রনিকস ব্যবসায়ের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ। কিন্তু এ বিষয়ে পলাশ ইলেকট্রনিকস ব্যর্থ। তাই তাদের পণ্যটি এখন পতন স্তরে। এ স্তরে অনেক পণ্য অবিক্রীত থেকে যায়। তাছাড়া ইলেকট্রনিকস পণ্যের ক্ষেত্রে প্রতিযোগিতা প্রবল হওয়ায় উৎপাদকরা প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়। এ পর্যায়ের শুরুতেই বিজ্ঞ ব্যবসায়ীগণ অন্যত্র বিনিয়োগ সরিয়েনেয়ার চেষ্টা চালান। নাহলে প্রতিষ্ঠানের মুনাফা কমে একপর্যায়ে মূলধনও কমতে থাকে। তাই বলা যায়, পলাশ ইলেকট্রনিকস-এর ব্যবসায়ের ধরনপরিবর্তন করে বিনিয়োগ স্থানান্তরের সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'পলাশ ইলেকট্রনিক্স' এর ব্যবসায় পরিবর্তনের সিদ্ধান্ত কতটুকু যুক্তিযু…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর