বাজার বিভক্তিকরণ করা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: যে প্রক্রিয়ায় সমজাতীয় পণ্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে সামগ্রিক বাজারকে ছোট ছোট উপবাজারে বিভক্ত করা হয়, তাকে বাজার বিভক্তিকরণ বলে। একজন উৎপাদক বা বিপণনকারী সব শ্রেণির মানুষের জন্য তার পণ্য বিপণন করতে পারে না। তাকে নিজের পণ্যের বাজার চিহ্নিত করার জন্য বাজার বিভক্তিকরণ করতে হয়। বাজার বিভক্তিকরণ ধারণাটি ব্যবসায়ীকে সঠিক বিনিয়োগক্ষেত্র চিহ্নিত করতে সহায়তা করে। বর্তমান এবং ভবিষ্যৎ ক্রেতার সমষ্টি নিয়ে বাজার গঠিত হয়। এসব ক্রেতার চিন্তা-চেতনা, মনোভাব, রুচি, আয় ও ক্রয়ের ধরন এক হয় না। ক্রেতাদের মধ্যে এ ধরনের ভিন্নতা থাকার কারণে বাজার বিভক্তিকরণ করতে হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বাজার বিভক্তিকরণ করা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর