পলাশ ইলেকট্রনিক্স কর্তৃক উৎপাদিত মোবাইল ফোন বর্তমানে পণ্যের জীবন চক্রের কোন স্তরে অবস্থান করছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: পলাশ ইলেকট্রনিকস কর্তৃক উৎপাদিত মোবাইল ফোন বর্তমানে পণ্যের জীবনচক্রের শেষ স্তরে অর্থাৎ পতন স্তরে অবস্থান করছে। পণ্যের জীবনচক্র বলতে জীবনব্যাপী পণ্যের বিক্রয় ও মুনাফার গতিপথকে বোঝায়। এ গতিপথের শেষ স্তর হচ্ছে পতন স্তর যেখানে পণ্যের বিক্রয় ও মুনাফা উভয়ই দ্রুতগতিতে কমতে থাকে। পলাশ ইলেকট্রনিকস 2G প্রযুক্তির মোবাইল ফোন উৎপাদন ও বিক্রয় করে সফলতা অর্জন করেছে। কিন্তু সাম্প্রতিককালে প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক পরিবর্তন হয়। বাজারে আসে উন্নত সেবাসমৃদ্ধ 3G ও 4G প্রযুক্তির স্মার্ট ফোন। এ করণে 2G মোবাইল ফোন তার চাহিদা হারায়। এক্ষেত্রে উল্লেখ্য, সব পণ্যকেই একটি নির্দিষ্ট জীবনকাল অতিক্রম করতে হয়। তেমনি পলাশ ইলেকট্রনিকস-এর 2G মোবাইলকেও জীবনচক্রের ধাপ তথা- পণ্য উন্নয়ন, সূচনা, প্রবৃদ্ধি ও পূর্ণতা স্তর অতিক্রম করতে হয়েছে। পূর্ণতা স্তরে এর বিক্রয় সর্বোচ্চ স্তরে পৌঁছায়। অতঃপর প্রযুক্তিগত উন্নতির কারণে মোবাইল সেটটি সর্বনিম্ন স্তর অর্থাৎ পতন স্তরে পৌঁছায়। এ স্তরেই পণ্য তার চাহিদা হারায় এবং বিক্রয় ও মুনাফা হ্রাস পায়। তাই বলা যায়, 2G প্রযুক্তি মোবাইল সেট এখন পতন স্তরে অবস্থান করছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
পলাশ ইলেকট্রনিক্স কর্তৃক উৎপাদিত মোবাইল ফোন বর্তমানে পণ্যের জীবন চক…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর