উদ্দীপকে বিক্রয়কর্মী তমালের গুণাবলির সামগ্রিক রূপকে বিপণনের ভাষায় কী বলে? ব্যাখ্যা করো।
উত্তর: বিক্রয়কর্মী তমালের গুণাবলির সামগ্রিক রূপকে বিপণনের ভাষায় বিক্রয়িকতা বলা হয়। বিক্রয়কর্মীর জ্ঞান, কৌশল, বুদ্ধি বা শিক্ষাকে কাজে লাগিয়ে ক্রেতা আকর্ষণ করার কৌশলকে বিক্রয়িকতা বলে। এই কৌশলের মাধ্যমে একজন বিক্রয়কর্মী সম্ভাব্য ক্রেতাকে পণ্য সম্পর্কে আগ্রহী করে তোলে এবং তাকে প্রকৃত ক্রেতায় পরিণত করে। তমাল বসুন্ধরা মার্কেটের 'অনামিকা ফ্যাশন'-এর একজন বিক্রয়কর্মী। তিনি দোকানের পণ্য সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখেন। এ বিষয়টি তার পেশাগত গুণ। তিনি ক্রেতাদের সাথে সুন্দর ব্যবহার করেন। এটি তার নৈতিক ও সামাজিক গুণ। যে সকল ক্রেতা সেখানে পণ্য কিনতে যায়, তারাই তমালের ব্যবহারে মুগ্ধ হয়। তাই ক্রেতারা বারবার ঐ দোকানে পণ্য ক্রয় করতে যায়। এর মূল কারণ হচ্ছে একজন ক্রেতাকে পণ্য ক্রয়ে উৎসাহিত করার কৌশলগুলোর তমালের জানা আছে। এ কৌশল বা গুণাবলিগুলোই হচ্ছে বিক্রয়িকতা। তাই বলা যায়, তমালের গুণাবলির সামগ্রিক রূপটি হচ্ছে বিক্রয়িকতা।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিক্রয়কর্মী তমালের গুণাবলির সামগ্রিক রূপকে বিপণনের ভাষায় ক…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর