"বিক্রয়কর্মী হচ্ছে ক্রেতার প্রতিনিধি" উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: একজন আদর্শ বিক্রয়কর্মী ক্রেতাকে পণ্য পছন্দ করতে সাহায্য করে। তাই বিক্রয়কর্মীকে ক্রেতার প্রতিনিধি বলা হয়। বিক্রয়কর্মীরা ক্রেতার কাছে সরাসরি পণ্য বা সেবা উপস্থাপন করে। এক্ষেত্রে ক্রেতারা পণ্য সম্পর্কে পর্যাপ্ত ধারণা পায় এবং তাদের কাঙ্ক্ষিত পণ্যটি বেছে নিতে পারে। জনাব তমাল 'অনামিকা ফ্যাশন'-এর একজন বিক্রয়কর্মী। একজন আদর্শ বিক্রয়কর্মী হিসেবে যেসব গুণাবলি থাকা দরকার, সবই তার আছে। তার পেশাগত গুণের পাশাপাশি ব্যক্তিত্ব, সত্যবাদিতা, ধৈর্য ও আচরণও মনোমুগ্ধকর। এ কারণেই ক্রেতারা বারবার অনামিকা ফ্যাশন থেকে পণ্য ক্রয় করতে যায়। একজন বিক্রয়কর্মীর গুণাবলির কিছু হয় মানসিক, কতগুলো সামাজিক বা শারীরিক, কতগুলো আবার পেশাগত। পণ্যসংক্রান্ত জ্ঞান, হিসাবে পারদর্শিতা প্রভৃতি পেশাগত গুণ। এ গুণটি তমালেরও আছে। তমাল সবসময় পণ্য সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন। ফলে ক্রেতা যখন কোনো পণ্য বিষয়ে তাকে জিজ্ঞেস করে, তিনি সেই বিষয়ে বিস্তারিত বলতে পারেন। এর ফলে ক্রেতারা কোন পণ্যটি কিনবে, সেই বিষয়ে ধারণা পায়। এভাবে তমাল বিক্রয়কর্মী হিসেবে ক্রেতার প্রতিনিধিত্ব করেন। সুতরাং বিক্রয়কর্মীরা হচ্ছে ক্রেতার প্রতিনিধি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"বিক্রয়কর্মী হচ্ছে ক্রেতার প্রতিনিধি" উদ্দীপকের আলোকে উক্তিটির যথার…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর