বর্তমানে 'কানন ডিপার্টমেন্ট স্টোরের On line-এ অর্ডার নেওয়ার সিদ্ধান্ত কতটুকু যুক্তিযুক্ত বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: বর্তমানে কানন ডিপার্টমেন্ট স্টোরের Online-এ অর্ডার নেওয়ার সিদ্ধান্ত যুক্তিযুক্ত ও সময়োপযোগী বলেই আমি মনে করি। বর্তমান যুগে অনলাইন বিপণন ব্যবসায়ে নতুন মাত্রা যোগ করেছে। অনলাইন বিপণনে কম্পিউটারের মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে ক্রেতা- বিক্রেতার মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়। জনাব রউফ একটি ডিপার্টমেন্ট স্টোরের মালিক। তিনি বিভিন্ন উৎপাদকের কাছে থেকে পণ্য সংগ্রহ করে এখানে বিক্রয় করেন। এখানে মাত্র ৩ জন বিক্রয়কর্মী আছে। সম্প্রতি জনাব রউফ অনলাইনের মাধ্যমেও ব্যবসায় শুরু করেন। এক্ষেত্রে তিনি Kanan.com নামে একটি ওয়েবসাইট খোলেন, যেখানে Online-এ পণ্যের অর্ডার গ্রহণ ও সরবরাহ করা হয়। বর্তমান সময়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। এর ফলস্বরূপ অনলাইন ব্যবসায়ের সংখ্যাও বাড়ছে। প্রতিটি প্রতিষ্ঠানই চায় সুদৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তুলতে। মূলত এজন্যই কানন ডিপার্টমেন্ট স্টোরের অনলাইন যাত্রার শুরু। এক্ষেত্রে বিপণিটির গ্রাহকরা অনলাইনে অর্ডার করলে জনাব রউফ ক্রেতাদের বাড়িতে তাদের কাঙ্ক্ষিত পণ্যটি পৌঁছে দিতে পারবে। তাছাড়া ক্রেতাদের চাহিদা বিষয়েও প্রতিষ্ঠানটি আরও ভালো ধারণা পাবে। এছাড়া অনলাইন উপস্থিতির কারণে তিনি পূর্বের তুলনায় অধিক ক্রেতার কাছে পৌঁছাতে পারবেন। এক্ষেত্রে প্রতিযোগী থেকেও তিনি এগিয়ে থাকবেন। তার লাভের পরিমাণও আগের তুলনায় বাড়ার সম্ভাবনা তৈরি হবে। তাই বলা যায়, বিপণিটির সিদ্ধান্তটি অত্যন্ত যুক্তিযুক্ত ও বাস্তবসম্মত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বর্তমানে 'কানন ডিপার্টমেন্ট স্টোরের On line-এ অর্ডার নেওয়ার সিদ্ধান…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর