উদ্দীপকের 'কানন ডিপার্টমেন্ট স্টোর' কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
উত্তর: 'কানন ডিপার্টমেন্ট স্টোর' একটি বিভাগীয় বিপণি, যা বৃহদায়তন খুচরা ব্যবসায়ের অন্তর্গত। বিভাগীয় বিপণিতে একটি ভবনে বিভিন্ন বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে পণ্যসামগ্রী বিক্রয় করা হয়। এ ধরনের বিপণি একই ব্যবস্থাপনার অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। 'কানন ডিপার্টমেন্ট স্টোর' জনাব রউফের একটি দোকান। নিজের উৎপাদিত পণ্য নয়, বরং এখানে তিনি বিভিন্ন উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে বিক্রয় করেন। অধিক পরিমাণে পণ্য সংগ্রহ করায় তাকে সেগুলো গুদামজাত করতে হয়। এখানে ৩ জন বিক্রয়কর্মী আছে। একই ভবনে বিভিন্ন বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে এখানে পণ্য বিক্রয় করা হয়। মালিক হিসেবে জনাব রউফকেই এ বিপণি পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে হয়। এ বিপণিগুলোতে খুচরা মূল্যে ভোক্তাদের কাছে পণ্যসামগ্রী বিক্রয় করা হয়। এসব কার্যক্রম বিভাগীয় বিপণির বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, কানন ডিপার্টমেন্ট স্টোর একটি বিভাগীয় বিপণি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'কানন ডিপার্টমেন্ট স্টোর' কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান? ব…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর