ব্যবসায়িক সুনাম ও বিক্রি বাড়াতে 'মালাই সুইটস্ এন্ড বেকারি'র ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জন্য কোন ধরনের কৌশল অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: আমি মনে করি ব্যবসায়িক সুনাম ও বিক্রয় বৃদ্ধিতে 'মালাই সুইটস এন্ড বেকারি'র ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিজ্ঞাপন কৌশল গ্রহণ করা অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞাপন হচ্ছে নৈর্ব্যক্তিক উপায়ে পণ্য বা সেবাসামগ্রী ক্রেতার নিকট উপস্থাপন করার প্রকিয়া। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যার মাধ্যমে ক্রেতাসাধারণকে পণ্য ক্রয়ে প্ররোচিত করা হয়। 'মালাই সুইটস এন্ড বেকারি' দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসায় করা সত্ত্বেও বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় বেকারিটির বিক্রয় কমে গেছে। তাই এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিক্রয় ও সুনাম বৃদ্ধির জন্য চিন্তা করছে। এক্ষেত্রে বেকারিটি বিজ্ঞাপন কৌশল কাজে লাগাতে পারে। বাজারে প্রতিযোগিতা বৃদ্ধির কারণে বেকারিটির বিক্রয় কমে যায়। এক্ষেত্রে বেকারিটির উচিত পণ্যমান উন্নত করা। পাশাপাশি বিজ্ঞাপন প্রদান করাও জরুরি। এক্ষেত্রে বেকারিটি ঐ শহরের টিভি চ্যানেলের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কে তথ্য ক্রেতার নিকট উপস্থাপন করতে পারে। এছাড়া বেকারিটি পরিবহন বিজ্ঞাপন দিতে পারে। বিলবোর্ড স্থাপনও অনেক কার্যকর একটি পদক্ষেপ। এর ফলে ক্রেতারা বেকারিটি এবং এর পণ্য সম্পর্কে জানতে পারবে। তাছাড়া সম্ভাব্য ক্রেতারাও প্রকৃত ক্রেতায় পরিণত হবে। ফলে বেকারিটির বিক্রয় ও সুনাম উভয়ই বৃদ্ধির সম্ভাবনা বাড়বে। তাই আমি মনে করি, বেকারিটির বিজ্ঞাপন প্রদানের পদক্ষেপ গ্রহণ করা উচিত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ব্যবসায়িক সুনাম ও বিক্রি বাড়াতে 'মালাই সুইটস্ এন্ড বেকারি'র ব্যবস্থ…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর