উক্ত সংস্থাটি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নযনে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের সংস্থাটি বেকার যুবসমাজকে স্বাবলম্বী ও মানবসম্পদে রূপান্তর করার মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেকারত্ব যেকোনো দেশের জন্য অভিশাপ। এ থেকে মুক্তির জন্য আমাদের দেশের নানান সংস্থা বিভিন্ন রকম প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করেছে। এতে বেকার যুবসমাজ দক্ষ মানবসম্পদ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। উদ্দীপকের তিন বন্ধু একত্রে একটি সংস্থা স্থাপন করেন। এর মূল লক্ষ্য হচ্ছে বেকার লোকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা। অনেকেই তাদের এখানে প্রশিক্ষণ নিয়ে ব্যবসায় স্থাপন করে সফল হয়েছেন। তাই তারা ব্যবসায়টি সম্প্রসারণের চিন্তা-ভাবনা করছেন। প্রতিষ্ঠানটি থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকেই ব্যবসায় শুরু করেছেন। এতে পূর্বের বেকার লোকটি বর্তমানে স্বাবলম্বী স্বাবলম্বী এবং তিনি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। এভাবে দেশের জনগণের আয় অর্থাৎ জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া জনগণের জীবনযাত্রার মানও উন্নত হচ্ছে। এর ফলে দেশ আর্থিকভাবে সমৃদ্ধ হচ্ছে। তাই বলা যায়, রবি, ববি ও অভির সংস্থাটি দেশের বেকারদের কর্মক্ষম করছে, যার ফলে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উক্ত সংস্থাটি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নযনে কীভাবে গুরুত্বপূর্ণ ভ…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর