বিপণনের মৌলিক ধারণা অনুযায়ী উদ্দীপকের স্থানটিকে কী বলা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: বিপণনের মৌলিক ধারণা অনুযায়ী পঞ্চগড় স্থানটিকে সেবা বলা যায়। সেবা হচ্ছে কতিপয় কার্যাবলি, সুবিধা এবং তৃপ্তি; যা বিক্রয়ের জন্য বাজারে উপস্থাপন করা হয়। সেবা শনাক্ত করা গেলেও একে দেখা যায় না।পর্যটন কেন্দ্র, বিনোদনমূলক স্থান, বিউটি পার্লার প্রভৃতি হলো সেবার উদাহরণ। পঞ্চগড়ে নৈসর্গিক সৌন্দর্যের কমতি নেই। এ স্থানটি শুধু পাথর ব্যবসায়ের জন্যই বিখ্যাত নয়, এখানে রয়েছে বড় বড় চা বাগান। তাছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়া হলো একটি পর্যটন কেন্দ্র ও বিনোদন স্পট। এজন্যই জনাব আরহামের মতো অনেকেই এখানে বেড়াতে আসেন। আর এদের কেন্দ্র করেই গড়ে উঠেছে নানান ধরনের হোটেল। এ সকল বিষয় বিবেচনা করলে পঞ্চগড় একটি পর্যটন কেন্দ্র। এখানে গ্রাহকরা ঘুরতে এসে তৃপ্তি পান। তাছাড়া এ স্থান থেকে প্রাপ্ত সুবিধাগুলোও অনুভবের বিষয়। কেননা নৈসর্গিক সৌন্দর্য কেবল উপলব্ধি করা যায়। এ বিষয়গুলো সেবার বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, পঞ্চগড় স্থানটি হচ্ছে একটি সেবা কেন্দ্র।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিপণনের মৌলিক ধারণা অনুযায়ী উদ্দীপকের স্থানটিকে কী বলা যায়? ব্যাখ্য…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর