হোটেল 'মোহনা' এবং হোটেল 'সুগন্ধায়' জনাব আরহামের সন্তুষ্টি ক্রেতা ভ্যালুর ভিত্তিতে মূল্যায়ন করো।
উত্তর: ক্রেতা ভ্যালু বিবেচনায় জনাব আরহাম হোটেল 'মোহনা' অপেক্ষা হোটেল 'সুগন্ধা'-র প্রতি অধিক সন্তুষ্ট হয়েছেন। পণ্য বা সেবার মান, প্রাপ্ত সুবিধা এবং এর মূল্যের সমন্বয়ে পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতার যে মনোভাব গড়ে ওঠে তাই ক্রেতা ভ্যালু। জনাব আরহাম সম্প্রতি তেঁতুলিয়ায় বেড়াতে যান। প্রথমেই তিনি 'মোহনা' নামক একটি হোটেলে ওঠেন। কিন্তু ঐ হোটেলে গরম পানি, টিভি কিংবা ইন্টারনেট সুবিধা কিছুই ছিল না। তাই পরদিন তিনি হোটেল 'সুগন্ধায়' ওঠেন। এ হোটেলে তিনি সব ধরনের সুযোগ-সুবিধা পান। যদিও পূর্বের হোটেলের তুলনায় তার ১৫% বেশি খরচ হয়েছে, তথাপি ক্রেতা ভ্যালু বিবেচনায় হোটেল 'সুগন্ধা' তাকে বেশি সন্তুষ্ট করেছে। প্রাপ্ত সুবিধাকে মোট ব্যয় দিয়ে বিভাজন করলে ক্রেতা ভ্যালু পাওয়া যায়। জনাব আরহাম হোটেল থেকে প্রাপ্ত মোট সুবিধাকে মোট ব্যয় দিয়ে ভাগ করে তার সন্তুষ্টি নির্ণয় করতে পারবেন। এক্ষেত্রে উল্লেখ্য প্রথম হোটেলটিতে অর্থ খরচ করা সত্ত্বেও তিনি পর্যাপ্ত সুবিধা পাননি। কিন্তু হোটেল সুগন্ধায় তিনি চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সুবিধা পেয়েছেন। এক্ষেত্রে পূর্বের হোটেলের তুলনায় একটু বেশি খরচ হলেও তিনি ঐ মূল্য পরিশোধে রাজি ছিলেন। তাই বলা যায়, ক্রেতা ভ্যালু বিবেচনায় জনাব আরহাম হোটেল 'সুগন্ধা'-র প্রতি বেশি সন্তুষ্ট হয়েছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
হোটেল 'মোহনা' এবং হোটেল 'সুগন্ধায়' জনাব আরহামের সন্তুষ্টি ক্রেতা ভ্…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর