'কপিল এন্টারপ্রাইজের' সফলতার কারণ বিপণন কার্যাবলি বিবেচনায় তোমার মতামত দাও।
উত্তর: 'কপিল এন্টারপ্রাইজ'-এর সফলতার প্রধান কারণ হচ্ছে কমলার গ্রেডিং বা পর্যায়িতকরণ করা। পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণ হচ্ছে প্রমিতকরণের পরবর্তী ধাপ। জনাব অন্তর ভারতের কমলা ঢাকার 'কপিল এন্টারপ্রাইজ'-এর নিকট বিক্রয় করেন। অতঃপর প্রতিষ্ঠানটি কমলার আকার-আকৃতি বিবেচনা করে একে 'ক', 'খ', 'গ' গ্রেডে সাজিয়ে বাজারে বিক্রয় করে। আকৃতি অনুযায়ী কমলাকে তিনটি ভাগ করায় প্রতিষ্ঠানটি প্রতিটি ভাগের জন্য আলাদাভাবে মূল্য নির্ধারণ করতে পারে। 'কপিল এন্টারপ্রাইজ' পণ্যের পর্যায়িতকরণ করে পণ্য বিক্রয় করে। ফলে বড় আকারের কমলার জন্য প্রতিষ্ঠানটি অধিক মূল্য নির্ধারণ করতে পারে। তেমনি আকৃতিভেদে ছোট পণ্যের মূল্যের ক্ষেত্রে সামঞ্জস্য থাকে। ফলে কমলা ক্রেতারা আকৃতি ভেদে দাম দেখে সন্তুষ্ট হয়। যদি প্রতিষ্ঠানটি পর্যায়িতকরণ না করত তাহলে কম মূল্যে পণ্য বিক্রয় করতে হতো। কিন্তু বর্তমানে ক্রেতারা সঠিক মান ও দামে পণ্য কিনছে এবং সন্তুষ্ট থাকছে। এতে প্রতিষ্ঠানটির বিক্রয়ও বৃদ্ধি পায় এবং ব্যবসায় ক্ষেত্রে সফলতা অর্জিত হয়। তাই বলা যায়, পর্যায়িতকরণের কারণেই প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'কপিল এন্টারপ্রাইজের' সফলতার কারণ বিপণন কার্যাবলি বিবেচনায় তোমার মত…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর