উদ্দীপকের শিক্ষক ও ব্যক্তিবর্গ কর্তৃক নেওয়া পদক্ষেপ কি উন্নত বিশ্বে শাড়ি রপ্তানির ক্ষেত্রে সহায়ক হবে? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: শিক্ষক ও উন্নত মানসিকতার ব্যক্তিবর্গ কর্তৃক গৃহীত পদক্ষেপ উন্নত বিশ্বে শাড়ি রপ্তানির ক্ষেত্রে সহায়ক হবে বলে আমি মনে করি। তৃতীয় বিশ্বের দেশগুলোতে প্রায়ই দেখা যায়, শিশুদেরকে নানা কর্মক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু শিশুদের জন্য এ সময়টা হচ্ছে পড়াশোনা করার সময়। কেননা শিশুশ্রম আইনত দণ্ডনীয় অপরাধ। তাই উন্নত দেশগুলোর কাছে এটি একটি নিন্দনীয় বিষয়। কাকনতলা গ্রামের ১০ থেকে ১৫ বছরের কিছু বালক বিশেষ ধরনের জামদানি শাড়ি তৈরি করে। দেশ কিংবা বিদেশ উভয় স্থানেই এ শাড়ির চাহিদা রয়েছে। তবে পশ্চিমা বিশ্বের কিছু দেশ এত অল্প বয়সী শ্রমিকদের দিয়ে কাজ করানোর বিপক্ষে। অথচ জীবনের প্রয়োজনে তাদের কাজ করতেই হবে। এজন্য স্থানীয় জনগোষ্ঠী শিশুদের পড়াশোনার পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা, উন্নত খাবার ও খেলাধুলার ব্যবস্থা করার চিন্তা করছেন। উদ্দীপকের শিশুদের যে সময়ে খেলাধুলা কিংবা পড়াশোনার প্রয়োজন, সে সময়ে তারা কাজ করে জীবন ধারণ করছে। এক্ষেত্রে শিক্ষক ও উন্নত মানসিকতাসম্পন্ন ব্যক্তিবর্গের সিদ্ধান্তটি শিশুদের নতুন জীবন দান করবে। পশ্চিমা দেশগুলোর নিকট বাংলাদেশের শ্রম পরিবেশ সম্পকে ইতিবাচক ধারণা সৃষ্টি হবে। এক্ষেত্রে তারা আবার রপ্তানিতে আগ্রহী হবে। তাই বলা যায়, শিক্ষক ও ব্যক্তিবর্গের এ সিদ্ধান্তটি যৌক্তিক হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের শিক্ষক ও ব্যক্তিবর্গ কর্তৃক নেওয়া পদক্ষেপ কি উন্নত বিশ্বে…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর