উদ্দীপকে উল্লিখিত 'বিপু ফ্যাশন' কোন ধরনের খুচরা ব্যবসায়? ব্যাখ্যা করো।
উত্তর: 'বিপু ফ্যাশন' হলো একটি চেইন স্টোর বা বিপণি মালা। চেইন স্টোর একই মালিকানা বা নিয়ন্ত্রণধীনে বিভিন্ন শাখা দোকানের মাধ্যমে পরিচালিত হয়। এর মূল বৈশিষ্ট্য হলো এরা নিজেরা কখনও পণ্য উৎপাদন করে না। 'বিপু ফ্যাশন' বিভিন্ন উৎপাদকের কাছ থেকে উন্নত মানের দেশি-বিদেশি শার্ট, টি-শার্ট সংগ্রহ করে। অতঃপর প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে শাখা খুলে এসব পোশাক বিক্রয় করে। 'বিপু ফ্যাশনের' সব শাখায় পোশাক বিক্রয়ের জন্য একই বিক্রয় নীতি অনুসরণ করা হয়। এ কারণে এ স্টোরগুলোর পরিচিতি বৃদ্ধি পায়। উল্লেখ্য যে, এর সব শাখা একই মালিকানায় অর্থাৎ 'বিপু ফ্যাশনের' অধীনে পরিচালিত হয়। শুরুতে 'বিপু ফ্যাশন' অধিক পরিমাণে পোশাক কিনে কেন্দ্রীয় বা আঞ্চলিক গুদামে জমা রাখে এবং পরে তা বিভিন্ন অঞ্চলে অবস্থিত শাখা দোকানের মাধ্যমে বিক্রয় করে। এসব কার্যক্রম চেইন স্টোরের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, এ বিষয়গুলো পর্যালোচনার মাধ্যমে বলা যায়, বিপু ফ্যাশন একটি চেইন স্টোর।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'বিপু ফ্যাশন' কোন ধরনের খুচরা ব্যবসায়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর