জনাব আলম কোন ধরনের মধ্যস্থব্যবসায়ী? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আলম একজন পাইকারি ব্যবসায়ী। পাইকারি ব্যবসায়ী হলো এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান যে বা যারা অধিক পরিমাণে পণ্যসামগ্রী ক্রয় করে তা বিভিন্ন স্থানের খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। এ জাতীয় ব্যবসায়ী নিজে পণ্য উৎপাদন করে না এবং চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে না। জনাব আলম চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে ফড়িয়াদের মাধ্যমে প্রচুর পরিমাণে আনারস সংগ্রহ করেন। অতঃপর তিনি ঢাকার বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের নিকট এ আনারস বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি প্রথমে আনারসকে ছোট ছোট লটে ভাগ করে বিক্রয় করেন। একজন পাইকার অধিক পরিমাণে পণ্য ক্রয় করে। এ পণ্যগুলো ভোক্তা নয় সে কেবল খুচরা ব্যবসায়ীদের নিকটই বিক্রয় করে। আর খুচরা ব্যবসায়ীরা এ পণ্য চূড়ান্ত ভোক্তাদের নিকট বিক্রয় করে। এ বৈশিষ্ট্যগুলো পাইকারি ব্যবসায়ীর বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আলমের বৈশিষ্ট্য বিবেচনায় সে বণিক মধ্যস্থব্যবসায়ীর অন্তর্গত একজন পাইকারি ব্যবসায়ী।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব আলম কোন ধরনের মধ্যস্থব্যবসায়ী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর