জনাব আলমের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে কোন সমস্যাটি দায়ী বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: জনাব আলমের আর্থিকভাবের ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে পণ্যের 'পর্যায়িতকরণ' না করাই দায়ী বলে আমি মনে করি। প্রমিতকরণের মাধ্যমে পণ্যমান নির্ণয় করা হয়। এ মান অনুযায়ী পণ্যকে ধরন কিংবা আকার ভেদে ভাগ করাই হচ্ছে পর্যায়িতকরণ। জনাব আলম পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে প্রচুর পরিমাণে আনারস সংগ্রহ করেন। অতঃপর খুচরা ব্যবসায়ীদের কাছে প্রতিশত আনারস ১৫০০ টাকা দরে বিক্রয় করেন। এক্ষেত্রে কাঁচা-পাকা, ছোট- বড় আনারস বাছাই না করেই তিনি বিক্রয় করেন। কিন্তু ভালো মানের আনারস প্রতিশত ২৫০০ টাকা দরে বিক্রয় করা সম্ভব। জনাব আলম অনেক আনারস একসাথে কিনেছেন। এ বিশাল পরিমাণ আনারস তিনি পর্যায়িতকরণ করার প্রয়োজন অনুভব করেন নি। এ কারণেই তিনি কাঁচ-পাকা ও ছোট-বড় আনারস একসাথে বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি পাকা এবং বড় আনারস ২৫০০ টাকা দরে বিক্রয় করতে পারতেন। অর্থাৎ তিনি পাকা এবং কাঁচা আনারস আকারভেদে আলাদা করে বিক্রয় করতে পারতেন। এর ফলে তার লাভের পমিাণটা আরও অনেক বেশি হতো। এভাবে আনারস ভাগ করাই হচ্ছে পর্যায়িতকরণ। বিপণনের একাজটি করলে তিনি আনারসের উপযুক্ত মূল্য পেতেন এবং ক্ষতির সম্মুখীন হতেন না। তাই বলা যায়, পর্যায়িতকরণ না করাটাই তার আর্থিক ক্ষতির কারণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব আলমের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে কোন সমস্যাটি দায়ী বলে…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর