'সুজান লিমিটেড' কর্তৃক ২০১২ সাল থেকে গৃহীত প্রমোশন কৌশলকে কী বলে? ব্যাখ্যা করো।
উত্তর: সুজান লি.' কর্তৃক ২০১২ সাল থেকে গৃহীত প্রমোশন কৌশলটি হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন হচ্ছে অর্থের বিনিময়ে কোনো পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা, যা জনগণকে পণ্য বা সেবা ক্রয়ে প্ররোচিতকরণের উদ্দেশ্যে প্রচার করা হয়। 'সুজান লি.' ২০১২ সালে তাদের উৎপাদিত বিটা-১ মোবাইল ফোনবিপণন করা শুরু করে। প্রথম থেকেই মোবাইল সেটটির প্রচার ও বিক্রয় বাড়ানোর জন্য প্রতিষ্ঠানটি নানা কর্মসূচি গ্রহণ করে। তারা দৈনিক পত্রিকা, টেলিভিশন ও বিশেষ ম্যাগাজিনের মাধ্যমে পণ্য সম্পর্কিত তথ্য জনগণের সামনে উপস্থাপন করে আসছে। এজন্য তাদেরকে প্রচুর পরিমাণ অর্থও ব্যয় করতে হয়েছে। এক্ষেত্রে ক্রেতাদের অভিমত জানার কোনো উপায় নেই। কারণ এটি একটি একমুখী যোগাযোগ ব্যবস্থা। এ ব্যবস্থাকেই বিজ্ঞাপন বলা হয়। সংবাদপত্র, ম্যাগাজিন কিংবা টেলিভিশন হচ্ছে বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম। সুতরাং, 'সুজান লি.'-এর প্রমোশন কৌশলটি হচ্ছে বিজ্ঞাপন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'সুজান লিমিটেড' কর্তৃক ২০১২ সাল থেকে গৃহীত প্রমোশন কৌশলকে কী বলে? ব…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর