তুমি কী মনে কর উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির ব্যবসায় পরিবর্তনের সিদ্ধান্ত যৌক্তিক? মতামত দাও।
উত্তর: বহুশাখা বিপণির সুবিধা বিবেচেনায় বলা যায়, বিপু ফ্যাশন কর্তৃক চেইন স্টোর থেকে বহুশাখা বিপণিতে ব্যবসায় পরিবর্তনের সিদ্ধান্তটি যৌক্তিক। বহুশাখা বিপণিতে উৎপাদক কর্তৃক দেশের বিভিন্ন স্থানে শাখা স্থাপন করা হয়। অতঃপর নিজেদের উৎপাদিত পণ্য এ শাখায় বিক্রয়ের মাধমে অধিক মুনাফা অর্জন করা সহজ হয়। 'বিপু ফ্যাশন' একটি চেইন স্টোর বা বিপণি মালা। এরা বিভিন্ন উৎপাদকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে নিজস্ব ব্যবস্থাপনায় বিক্রয় করত। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত শাখা বা শো- রুমগুলো ছিল বিক্রয়কেন্দ্র। কিন্তু পরবর্তীতে প্রতিষ্ঠানটি 'বিপু ফ্যাশন' এর নামে ব্র্যান্ড তৈরি করার জন্য উদ্যোগী হয়। এ জন্য তারা নিজেরা আন্তর্জাতিক মানের শার্ট, টি-শার্ট ও গেঞ্জি উৎপাদন করে নিজেদের সব শাখায় বিক্রয়ের সিদ্ধান্ত নেয়। অর্থাৎ, প্রতিষ্ঠানটি চেইন স্টোর থেকে বহুশাখা বিপণিতে ব্যবসায় পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। 'বিপু ফ্যাশন' বহুশাখা বিপণি প্রতিষ্ঠার মাধ্যমে ক্রেতা চাহিদার ব্যাপারে অধিক সচেতন হতে পারবে। ফলে নিজেরাই ক্রেতাদের চাহিদামতো পণ্য তৈরি করতে পারবে। তাছাড়া নিজেরাই উৎপাদন করায় পণ্যমূল্যেরও অনেক তারতম্য ঘটবে। ক্রেতাভ্যালুর দিকে দৃষ্টি রেখে উপযুক্ত মূল্য নির্ধারণ সম্ভব হবে। তাছাড়া নিজস্ব ব্যবস্থাপনায় সব শাখা পরিচালনা করায় এদের সেবাদানের পরিধিও বৃদ্ধি পাবে। ফলে প্রতিষ্ঠানটির পোশাক বিক্রয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। তাই বলা যায়, বিপু ফ্যাশনের ব্যবসায় পরিবর্তনের সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
তুমি কী মনে কর উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির ব্যবসায় পরিবর্তনের স…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর