বিপণন মিশ্রণের আলোকে জনাব কামরানের কার্যক্রম মূল্যায়ন করো।
উত্তর: জনাব কামরান বিপণন মিশ্রণের পণ্য, মূল্য, স্থান এবং প্রসার উপাদানগুলোর যথাযথ প্রয়োগ ঘটিয়ে ব্যবসায় সাফল্য অর্জন করেছেন। বিপণন মিশ্রণ হলো কতিপয় নিয়ন্ত্রণযোগ্য হাতিয়ার তথা পণ্য, মূল্য, বণ্টন ও প্রসার-এর সংমিশ্রণ, যা অভীষ্ট বাজারে লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠান ব্যবহার করে থাকে। জনাব কামরান ভারত থেকে উন্নত মানসম্পন্ন এবং অনন্য ডিজাইনের পোশাক আমদানি করেন। এ পোশাকগুলো মূলত ২ থেকে ৭ বছরের শিশুদের জন্য। অতঃপর তিনি এগুলো বিভাগীয় শহরগুলোতে উপযুক্ত দামে বিক্রয় করেন। তাছাড়া মাঝে মাঝে তিনি টেলিভিশনে বিজ্ঞাপনও দেন। অর্থাৎ তিনি বিপণন মিশ্রণের উপাদানগুলো সামগ্রিকভাবে তার ব্যবসায়ে প্রয়োগ করছেন। জনাব কামরান প্রথমেই বিপণন মিশ্রণের পণ্য উপাদানটি বিবেচনা করেছে। তাই তিনি ভারত হতে অনন্য ডিজাইনের গুণগত মানসম্পন্ন পণ্য আমদানি করেছেন। এক্ষেত্রে বাজার বিভক্তিকরণ করে একটি নিদিষ্ট শ্রেণির ভোক্তাদের জন্য তিনি পণ্য আনেন। অতঃপর স্থান উপাদানটি বিবেচনা করে বিভিন্ন বিভাগীয় শহরে শো-রুম স্থাপন করেন। অর্থাৎ, ভোক্তাদের নিকটবর্তী স্থানে পণ্য পৌঁছে দিচ্ছেন। তাছাড়া টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে প্রসার উপাদানটির যথার্থ ব্যবহার করেন। অতঃপর তিনি মূল্য নির্ধারণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেন। এক্ষেত্রে উপযুক্ত মূল্য নির্ধারণের পাশাপাশি ক্ষেত্রবিশেষে মূল্য ছাড়েরও ঘোষণা দেন। এ বিষয়গুলো বিবেচনা করলে দেখা যায়, জনাব কামরান তার কার্যক্রমে বিপণন মিশ্রণের উপাদানগুলোর যথাযথ প্রয়োগ ঘটিয়েছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিপণন মিশ্রণের আলোকে জনাব কামরানের কার্যক্রম মূল্যায়ন করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর