উদ্দীপকে উল্লিখিত চলকসমূহ কোন ধরনের বাজার বিভক্তিকরণে ব্যবহৃত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চলকসমূহ ভোক্তাবাজার বিভক্তিকরণের জন্য ব্যবহৃত হয়। কোনো পণ্য বা সেবার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত বাজারই হলো ভোক্তা বাজার। এ বাজারের আয়তন বড় হয়। তাই ভোক্তা বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে নগর আয়তন, বয়স প্রভৃতি চলকসমূহকে বিবেচনা করতে হয়। জনাব কামরান ভারতের মুম্বাই থেকে ২-৭ বছরের শিশুদের জন্য পোশাক আমদানি করেন। এখানে তিনি অন্য কোনো বয়সের মানুষের জন্যও পোশাক আমদানি করতে পারতেন। কিন্তু প্রথমেই তিনি কোন বয়সের মানুষের জন্য পোশাক আনবেন তা নির্ধারণ করেছেন। অর্থাৎ, ভোক্তা বাজারের বয়স চলকটি তিনি ব্যবহার করেছেন। অতঃপর তিনি এ পোশাকগুলো ঢাকা, চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে বিক্রয় করেন। এক্ষেত্রেও তিনি ভোক্তা বাজার বিভক্তিকরণের নগর আয়তন চলকটি বিবেচনা করেছেন। তাই বলা যায়, জনাব কামরানের চলকগুলো নির্ধারণ সম্পূর্ণ ভোক্তা বাজারকেন্দ্রিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চলকসমূহ কোন ধরনের বাজার বিভক্তিকরণে ব্যবহৃত হয়? ব…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর