উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে গৃহিত প্রমোশন কৌশলের ভূমিকা কি যথার্থ? যুক্তিসহ মূল্যায়ন করো।
উত্তর: 'জননী' প্রতিষ্ঠানটির গৃহীত কৌশলটি হচ্ছে বিক্রয় প্রতিযোগিতা। প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে এ কৌশলটির ভূমিকা যথাযথ।বিক্রয়কর্মীদের কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং তাদেরকে কাজের প্রতি অনুপ্রাণিত করতে বিক্রয় প্রতিযোগিতা আয়োজন করা হয়। এক্ষেত্রে সব থেকে ভালো বিক্রয়কর্মীকে পুরস্কৃত করা হয়। জনাব আদিত্য 'জননী' ঔষধ কোম্পানির একজন বিক্রয়কর্মী। তিনি নিয়মিতভাবে চিকিৎসকদের সাথে সাক্ষাৎ করে প্রতিষ্ঠানটির পণ্য সম্পর্কে অবহিত করেন। এভাবে প্রতিটি বিক্রয়কর্মী একই কাজ করেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি কর্তৃক কর্মীদের প্রশিক্ষণও প্রদান করা হয়। তাছাড়া প্রতিষ্ঠানটি বিক্রয়কর্মীদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করে এবং সর্বোচ্চ বিক্রয়ে সক্ষম বিক্রয়কর্মীকে পুরস্কারও প্রদান করে। এ বিষয়টি হলো বিক্রয় প্রতিযোগিতা। বিক্রয় প্রতিযোগিতা বিক্রয় বাহিনী প্রসার হাতিয়ারের অন্তর্গত। এ হাতিয়ারের মূল লক্ষ্যই হচ্ছে বিক্রয় বাহিনীর মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধির মাধ্যমে প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জন করা। মূলত এ লক্ষ্যেই 'জননী' ও এ কৌশলটি ব্যবহার করে। এক্ষেত্রে পুরস্কারস্বরূপ নির্বাচিত কর্মীকে পুরস্কার প্রদান ও ইনটেনসিভ বোনাস প্রদান করে। ফলে কর্মীরা পুরস্কার পাওয়ার আশায় ভবিষ্যতে আরও বেশি বিক্রয়ের প্রতি অনুপ্রাণিত হয়। আর বিক্রয় বৃদ্ধি মানেই সাফল্য অর্জন। তাই বলা যায়, জননী কর্তৃক 'বিক্রয় প্রতিযোগিতা' হাতিয়ারটির ব্যবহার যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে গৃহিত প্রমোশন কৌশলের ভ…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর