উদ্দীপকে জনাব হাফিজুর রহমানের দুশ্চিন্তা কমাতে করণীয়, সুপারিশ করো।
উত্তর: জনাব হাফিজুর রহমানের দুশ্চিন্তা হ্রাসে করণীয় হচ্ছে লিচু গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করা। গুদামজাতকরণের মাধ্যমে উৎপাদন সময় থেকে বিক্রয় বা ভোগের পূর্ব পর্যন্ত পণ্য সংরক্ষণ করা হয়। সঠিক গুদামজাতকরণের মাধ্যমে পণ্যমান ঠিক রেখে সময়গত উপযোগ সৃষ্টি করা সম্ভব হয়। জনাব হাফিজুর রহমানের দিনাজপুরে একটি লিচু বাগান আছে। এ বাগানে ২টি জাতের সুস্বাদু ও রসালো লিচু উৎপাদন করা হয়। দিনাজপুরের মাটি ও জলবায়ু লিচু চাষের জন্য উপযোগী হওয়ায় ওখানে লিচুর ফলনও ভালো হয়। এ বছর অবশ্য অন্যান্য বছরের তুলনায় ভালো ফলন হয়েছে। কিন্তু লিচু সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় হাফিজুর রহমান চিন্তিত। এক্ষেত্রে তিনি গুদামজাতকরণের মাধ্যমে দুশ্চিন্তা হ্রাস করতে পারেন। লিচুর অতিরিক্ত ফলনের কারণে লিচুর দাম কমে যেতে পারে। তাছাড়া প্রচুর লিচু নষ্টও হয়ে যেতে পারে। এধরনের ঝুঁকি হ্রাসে জনাব হাফিজ গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করতে পারেন। যখন বাজারে লিচুর পর্যাপ্ততা থাকবে না, তখন তিনি গুদামজাতকৃত লিচু বিক্রয় করতে পারবেন। ফলে মুনাফা অর্জনের সম্ভাবনাও বাড়বে। তাছাড়া গুদামজাতকরণের মাধ্যমে লিচুর মানও সঠিকভাবে সংরক্ষণ করা যাবে। তাই বলা যায়, গুদামজাতকরণের মাধ্যমে জনাব হাফিজ তার দুশ্চিন্তা হ্রাস করতে পারেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব হাফিজুর রহমানের দুশ্চিন্তা কমাতে করণীয়, সুপারিশ করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর