জনাব হাফিজুর রহমানের লিচু উৎপাদনের ক্ষেত্রে সামষ্টিক পরিবেশের প্রাকৃতিক উপাদানের প্রভাব রয়েছে।
প্রাকৃতিক পরিবেশ বলতে কোনো নির্দিষ্ট স্থানের আবহাওয়া, জলবায়ু, ভূমি, নদ-নদী প্রভৃতিকে বোঝায়। প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকলে কাঁচামাল প্রাপ্তি সহজলভ্য হয়ে ওঠে। বিপণন পরিবেশের এ উপাদানটি ব্যবসায়কে পরোক্ষভাবে প্রভাবিত করে।
জনাব হাফিজ দিনাজপুরে পৈতৃকসূত্রে প্রাপ্ত জমিতে একটি লিচু বাগান করেন। এ বাগান করার মূল কারণ হচ্ছে, এখানকার মাটি ও জলবায়ু লিচু চাষের জন্য উপযোগী। তাই এখানে বিভিন্ন জাতের সুস্বাদু ও রসালো লিচু উৎপাদিত হয়। মাটি কিংবা জলবায়ু উভয়ই প্রাকৃতিক পরিবেশের উপাদান। এ মাটির ধরন, গুণাগুণ এবং অনুকূল জলবায়ু লিচু চাষকে পরোক্ষভাবে প্রভাবিত করে। ফলে লিচু চাষে ফলনও বেশি হয়। এরূপ ফলন প্রাকৃতিক উপাদানের আনুকূল্যতার কারণে সম্ভব হয়েছে। তাই বলা যায়, এখানে সামষ্টিক পরিবেশের প্রাকৃতিক উপাদানের কথা বলা হয়েছে।