'নাহার ট্রেডিং' কোন ধরনের মধ্যস্থব্যবসায়ী? ব্যাখ্যা করো।
উত্তর: জানাখার ট্রেডিং প্রতিষ্ঠানটি একটি বিক্রয় প্রতিনিধিমূলক মধ্যস্থব্যবসায়ী। বিক্রয় প্রতিনিধি উৎপাদনকারীর সম্পূর্ণ পণ্য নির্দিষ্ট কমিশনের বিনিময়ে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয়ের ব্যবস্থা করে। এ ধরনের মধ্যস্থব্যবসায়ীরা একটি নির্দিষ্ট এলাকায় পণ্য বিক্রয়ের দায়িত্ব পালন করে। 'সান ফুডস' একটি ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি উৎপাদনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত হলেও বণ্টনের ক্ষেত্রে মধ্যস্থব্যবসায়ীর সহায়তা নিয়েছে। প্রতিষ্ঠানটি 'নাহার ট্রেডিং'-এর মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যসামগ্রী খুচরা ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিচ্ছে। এক্ষেত্রে 'নাহার ট্রেডিং' সম্পূর্ণ নিজস্ব খরচে খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য পৌঁছে দেয়। এজন্য তারা 'সান ফুডস' থেকে নির্দিষ্ট পরিমাণ কমিশন পায়। অবশ্য, বিক্রয় টার্গেট পূরণ করতে পারলে প্রতিষ্ঠানটি বিশেষ কমিশন, পুরস্কারসহ নানান ধরনের সুবিধাও পেয়ে থাকে। নাহার ট্রেডিং-এর এসব বৈশিষ্ট্য বিক্রয় প্রতিনিধির বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং নাহার ট্রেডিং হচ্ছে বিক্রয় প্রতিনিধিমূলক মধ্যস্থব্যবসায়ী।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'নাহার ট্রেডিং' কোন ধরনের মধ্যস্থব্যবসায়ী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর