প্রতিযোগিতা মোকাবিলার উদ্দেশ্যে 'সুজান লিমিটেড' কর্তৃক সম্প্রতি গৃহিত কৌশলটি কতটুকু যৌক্তিক? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: প্রতিযোগিতা মোকাবিলার উদ্দেশ্যে 'সুজান লিমিটেড' কর্তৃক গৃহীত 'মূল্য হ্রাস' কৌশলটি অত্যন্ত যৌক্তিক। কেননা, এর ফলে ক্রেতাদের কাছে প্রতিষ্ঠানটির গ্রহণযোগ্যতা বেড়েছে। বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রমই হলো বিক্রয় প্রসার। মূল্য হ্রাস করা একটি জনপ্রিয় বিক্রয় প্রসার কৌশল। 'সুজান লি.' ২০১২ সাল থেকে বাজারে তাদের উৎপাদিত মোবাইল সেট বিক্রয় করে আসছে। তারা ইতোমধ্যে ব্যাপক প্রচার কর্মসূচিও চালিয়েছে। কিন্তু সম্প্রতি নতুন প্রতিযোগীর আবির্ভাব ঘটায় প্রতিষ্ঠানটি বিক্রয় প্রসার কৌশল হাতে নেয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি মোবাইল সেট ভেদে ১৫%-৩৫% পর্যন্ত মূল্য ছাড় দেয়। এ কারণে প্রতিষ্ঠানটির বিক্রয় বৃদ্ধি পায়। মূল্য ছাড় দেয়ার কারণে 'সুজান লি.'-এর মোবাইল সেট ক্রয়ে গ্রাহকদের আগ্রহ বৃদ্ধি পায়। এ কারণে স্বল্প সময়ে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সক্ষম হয়। কমমূল্যে পণ্য বিক্রয় করায় প্রতিষ্ঠানটি সম্পর্কে ক্রেতাদের মনে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এসকল সন্তুষ্ট ক্রেতারাই নতুন ক্রেতা তৈরিতে সহায়তা করে। ক্রেতাদের কাছে জনপ্রিয় হওয়ায় প্রতিষ্ঠানটি ব্যবসায়িক প্রতিযোগিতায় এগিয়ে যাবে। পরবর্তীতে যখন এ মূল্য ছাড় থাকবে না, তখনও সন্তুষ্ট ক্রেতারা এ প্রতিষ্ঠান থেকেই পণ্য কিনবে। তাই বলা যায়, মূল্য ছাড় কৌশলটি প্রতিষ্ঠানটিকে সবদিক থেকে এগিয়ে নিয়ে গেল, যা ব্যবসায়িক সাফল্য অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
প্রতিযোগিতা মোকাবিলার উদ্দেশ্যে 'সুজান লিমিটেড' কর্তৃক সম্প্রতি গৃহ…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর