'সান ফুডস' বিভিন্ন সময়ে নাহার ট্রেডিং কে যেসব সুবিধা দেয়, তা বিপণন প্রসারের যে হাতিয়ারের অন্তর্ভুক্ত বিক্রি বাড়াতে তার যথার্থতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: 'সান ফুডস' বিভিন্ন সময়ে নাহার ট্রেডিংকে যেসব সুবিধা দেয় তা বিপণন প্রসারের 'প্রণোদনা' হাতিয়ারের অন্তর্ভুক্ত। বিক্রয় বৃদ্ধিতে এ হাতিয়ারটির ব্যবহার অত্যন্ত কার্যকর। প্রণোদনা প্রদান হাতিয়ারটি মধ্যস্থব্যবসায়ীদের জন্য ব্যবহৃত হয়। এক্ষেত্রে উৎপাদক মধ্যস্থব্যবসায়ীদের কাজে গতিশীলতা আনার জন্য বিভিন্ন ধরনের পুরস্কার প্রদানের ব্যবস্থা করে থাকে। 'নাহার ট্রেডিং' 'সান ফুডস'-এর বিক্রয় প্রতিনিধি। প্রতিষ্ঠানটি নির্দিষ্ট কমিশনের বিনিময়ে সান ফুডস-এর পণ্য বিক্রয় করে থাকে। প্রতিষ্ঠানটি আর কারও পণ্য বিক্রয় না করার কারণে এক্ষেত্রে তাদের শতভাগ আন্তরিকতা লক্ষ করা যায়। তাই 'সান ফুডস' নাহার ট্রেডিংকে বিশেষ কমিশন, পুরস্কারসহ নানা ধরনের সুবিধাও প্রদান করে থাকে। অর্থাৎ 'সান ফুডস' মধ্যস্থব্যবসায়ীদেরকে প্রণোদনা প্রদান করে। কখনো কখনো উৎপাদক তাদের মধ্যস্থব্যবসায়ীদের কাজে গতিশীলতা আনতে প্রণোদনার ব্যবস্থা করে। এক্ষেত্রে মধ্যস্থব্যবসায়ীরা বিক্রয় টার্গেট পূরণে আরও বেশি সচেষ্ট হয়। ঠিক এ কাজটিই 'সান ফুডস' করছে। এতে নাহার ট্রেডিং আরও অধিক পরিমাণে পণ্য বিক্রয়ের চেষ্টা চালায়। নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে প্রচেষ্টা চালায় বলে বিক্রয়ও বৃদ্ধি পায়। তাই বলা যায়, সান ফুডস কর্তৃক প্রণোদনা প্রদান কৌশলটি যথার্থ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'সান ফুডস' বিভিন্ন সময়ে নাহার ট্রেডিং কে যেসব সুবিধা দেয়, তা বিপণন …
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর