জনাব মারুফ-এর ব্যবসায়টি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব মারুফের ব্যবসায়টি রূপগত উপযোগ সৃষ্টি করেছে। প্রকৃতি প্রদত্ত সম্পদের আকার বা রূপের পরিবর্তন করে ব্যবহার উপযোগী করে তোলার মাধ্যমে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হয়। শুধু পণ্য উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করা যায়। জনাব মারুফ একজন বেকারি ব্যবসায়ী। তিনি বিস্কুট, চানাচুর, কেক, পাউরুটি ইত্যাদি উৎপাদন করেন। এসব পণ্য উৎপাদন করতে আটা, ময়দা, চিনি, তেল, ডিম ইত্যাদির প্রয়োজন হয়। এসব উপাদান সঠিকভাবে সংমিশ্রণের মাধ্যমে প্রক্রিয়াজাত করে রূপের পরিবর্তন করা হয়। অর্থাৎ উপাদানগুলোর রূপের পরিবর্তনের মাধ্যমে ভোগ বা ব্যবহার উপযোগী করে তোলা হয়। তাই বলা যায়, জনাব মারুফের বেকারি ব্যবসায়টি রূপগত উপযোগ সৃষ্টি করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব মারুফ-এর ব্যবসায়টি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর