উদ্দীপকে যে দিকটির উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তা ব্যবসায়ের সাফল্য অর্জনে কতটা সঠিক? মতামত দাও।
উত্তর: জনাব মারুফ ক্রেতা সন্তুষ্টির ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, যা ব্যবসায়ের সাফল্য অর্জনে খুবই সহায়ক। ক্রেতা সন্তুষ্টি অর্জন করা হলো ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্যের প্রধান হাতিয়ার। ক্রেতাদের কাঙ্ক্ষিত পণ্য যথাসময়ে সর্বনিম্ন মূল্যে সরবরাহ করলে ক্রেতারা সন্তুষ্ট হয়। কোনো প্রতিষ্ঠানের প্রতি ক্রেতারা যত বেশি সন্তুষ্ট হয় ঐ প্রতিষ্ঠানের সফল হওয়ার সম্ভাবনা তত বেশি বৃদ্ধি পায়। জনাব মারুফ একজন বেকারি ব্যবসায়ী। তিনি নিজ পরিচালনায় কেক, বিস্কুট, চানাচুর, পাউরুটি ইত্যাদি তৈরি করে বাজারে সরবরাহ করেন। তিনি ক্রেতা সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেন। এজন্য তিনি ক্রেতাদের বুচি, চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করেন। ফলে তার ব্যবসায়ের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেক ক্রেতাই তাদের চাহিদামাফিক পণ্য আশা করে। তারা চায় উৎপাদনকারীরা তাদের বুচি ও চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করুক। জনাব মারুফ ক্রেতার বুচি ও চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করেন বিধায় ক্রেতারা সন্তুষ্ট হয়। এতে তার পণ্যের বিক্রয় ও মুনাফা বাড়ে। সম্ভাব্য ক্রেতারা প্রকৃত ক্রেতায় এবং প্রকৃত ক্রেতারা স্থায়ী ক্রেতায় রূপান্তরিত হয়। তাই বলা যায়, জনাব মারুফের ক্রেতা সন্তুষ্টির ওপর গুরুত্ব দেয়ার বিষয়টি তার ব্যবসায়ের সাফল্য অর্জনের ক্ষেত্রে খুবই ইতিবাচক ভূমিকা রেখেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে যে দিকটির উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তা ব্যবসায়ের স…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর