ব্যষ্টিক পরিবেশের কোন উপাদানের প্রভাবে জুলফিকার সপুরায় সিল্ক শাড়ি তৈরির কারখানা স্থাপন করেন? ব্যাখ্যা করো।
উত্তর: ব্যষ্টিক পরিবেশের 'সরবরাহকারী' ও 'অভ্যন্তরীণ জনগোষ্ঠী' উপাদানের প্রভাবে জুলফিকার রাজশাহীর সপুরায় সিল্ক শাড়ি তৈরির কারখানা স্থাপন করেন। সরবরাহকারী উৎপাদক প্রতিষ্ঠানের উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও উপকরণের সরবরাহ করে থাকে। উৎপাদনের জন্য কাঁচামাল, যন্ত্রপাতি ইত্যাদি সরবরাহ করাই সরবরাহকারীর কাজ। অন্যদিকে প্রতিষ্ঠানের অভ্যন্তরের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের নিয়ে অভ্যন্তরীণ জনগোষ্ঠী গঠিত হয়। জুলফিকার রাজশাহীর সুপরায় সিল্ক শাড়ি তৈরির একটি কারখানা স্থাপন করেন। সিল্ক শাড়ি তৈরির প্রয়োজনীয় উপাদান যেমন: রেশম সুতা, দক্ষ শ্রমিক ইত্যাদি রাজশাহীতে খুব সহজে পাওয়া যায়। এখানে রেশম সুতা হলো কাঁচামাল যা সরবরাহকারীরা সরবরাহ করে থাকে। আর শ্রমিক হলো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ জনগোষ্ঠী যারা উৎপাদনের চাকা সচল রাখে। এসব প্রয়োজনীয় উপকরণ না পেলে তার জন্য সফলতা অর্জন করা কঠিন হতো। তাই বলা যায়, জুলফিকারের সফলতা অর্জনের পেছনে ব্যষ্টিক পরিবেশের 'সরবরাহকারী' ও 'অভ্যন্তরীণ জনগোষ্ঠী' উপাদানের প্রভাব রয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ব্যষ্টিক পরিবেশের কোন উপাদানের প্রভাবে জুলফিকার সপুরায় সিল্ক শাড়ি ত…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর