সরকারের সহযোগিতার উপর ভিত্তি করে জুলফিকার এর সিল্ক শাড়ি তৈরির কারখানা বৃহৎ পরিসরে স্থাপনের সিদ্ধান্ত কতটুকু বাস্তবসম্মত? বর্ণনা করো।
উত্তর: সরকারের সহযোগিতার ওপর ভিত্তি করে জুলফিকারের সিল্ক শাড়ি তৈরির কারখানা বৃহৎ পরিসরে স্থাপনের সিদ্ধান্ত সম্পূর্ণ বাস্তবসম্মত। কিছু কিছু পণ্য একটি জাতির ঐতিহ্যকে তুলে ধরে। দেশের সরকার এসব পণ্য বাঁচিয়ে রাখতে পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে। অনেক দেশপ্রেমিক ব্যবসায়ী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য বহন করে এমন পণ্য উৎপাদন ও বিপণনে উৎসাহ বোধ করে। জুলফিকার রাজশাহীর সপুরায় সিল্ক শাড়ি তৈরির একটি কারখানা স্থাপন করেন। সেখানে প্রয়োজনীয় উপকরণসমূহ সহজলভ্য বলে তিনি বেশ সফলতা অর্জন করেন। সরকারের নীতিগত সহযোগিতাও তিনি আশা করেন। এ সহযোগিতা পেলে দেশের ঐতিহ্য রক্ষায় তিনি বৃহৎ পরিসরে সিল্ক শাড়ি উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করবেন। দেশের ঐতিহ্য রক্ষায় সরকার এবং ব্যক্তিপর্যায়ের ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ। সরকার সহযোগিতা করলে জুলফিকার উৎপাদন বৃদ্ধি করে দেশের ঐতিহ্য রক্ষায় সহায়তা করতে পারবেন। তাছাড়া উৎপাদন বৃদ্ধি করলে দেশীয় সুতা, রেশম এবং শ্রমিকের সদ্ব্যবহার করা সম্ভব হবে। আবার জুলফিকারের উৎপাদিত শাড়ি বিদেশে রপ্তানি করে দেশের সংস্কৃতি বহির্বিশ্বে ছড়িয়ে দেয়া সম্ভব হবে। তাই বলা যায়, সরকারের সহযোগিতার ওপর ভিত্তি করে জুলফিকারের কারখানা বৃহৎ পরিসরে স্থাপনের সিদ্ধান্ত সম্পূর্ণ বাস্তবসম্মত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
সরকারের সহযোগিতার উপর ভিত্তি করে জুলফিকার এর সিল্ক শাড়ি তৈরির কারখা…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর