'কমফোর্ট' হোটেলের ৩০% ভাড়া ছাড় দেয়ার অফারটি যৌক্তিক হয়েছে।
মৌসুম ভেদে পণ্য বা সেবা বিক্রয়ে তারতম্য হয়ে থাকে। তাই কম বিক্রয়ের মৌসুমে স্বল্পমেয়াদে দ্রুত সারা প্রাপ্তির উদ্দেশ্যে প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হয়। মূল্য হ্রাস, নমুনা বিতরণ, বিক্রয়োত্তর সেবা ইত্যাদি হলো প্রসারমূলক কাজের হাতিয়ার।
কমফোর্ট কক্সবাজারে সমুদ্রসৈকতের পাশে অবস্থিত একটি হোটেল। সমুদ্র সৈকতে ঘুরতে আসা ভ্রমণকারীদের রাত্রি যাপনের জন্য এখানে অনেক হোটেল রয়েছে। প্রতিটি হোটেলের ভাড়ার পরিমাণ প্রায় সমান। গ্রীষ্মকালে ভ্রমণকারীর সংখ্যা কম থাকায় কমফোর্ট হোটেলের মালিক হোটেল ভাড়ায় ৩০% ছাড় ঘোষণা করে।
৩০% ছাড় ঘোষণা করায় ভ্রমণকারীরা স্বল্প ব্যয়ে ভালো সুবিধাসম্পন্ন হোটেলে অবস্থান করতে পারবে। এতে ক্রেতারা সন্তুষ্ট হবে। তাছাড়া কমফোর্ট হোটেলের প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো ভাড়া না কমানোয় তাদের নিকট ক্রেতারা কম যাবে। ফলে কমফোর্ট হোটেলটি প্রতিযোগিতা মোকাবেলা করে মুনাফা অর্জন করা সহজ হবে। তাই বলা যায়, কমফোর্ট হোটেলের ৩০% ভাড়া ছাড় দেয়ার অফারটি যৌক্তিক হয়েছে।